এক্সপ্লোর

WB Election 2021: স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগ, তৃণমূল ছেড়ে আইএসএফ-এ পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি

TMC leader of Howrah joins ISF: দলত্যাগের কোনও প্রভাব পড়বে না, দাবি করেছে তৃণমূল।

সুনীত হালদার, হাওড়া: ভোটের মুখে হাওড়ায় তৃণমূল কংগ্রেসে ফের ভাঙন। এবার দল ছাড়লেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি। যোগ দিলেন আইএসএফে। দলত্যাগ করেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। দলত্যাগের কোনও প্রভাব পড়বে না, দাবি করেছে তৃণমূল। রাজ্যের শাসক দলকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

নীলবাড়ির ক্ষমতা ধরে রাখতে আদাজল খেয়ে ময়দানে নেমেছে তৃণমূল। হুইলচেয়ারে বসেই রবিবার ধর্মতলা থেকে হাজরা পর্যন্ত মিছিলে সামিল হয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতেই হাওড়ায় ফের ভাঙন ধরল তৃণমূল কংগ্রেসে। কয়েকজন অনুগামীকে সঙ্গে নিয়ে দল ছাড়লেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ জলিল। তিনি দল বদলে যোগ দিলেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ-এ। আর নতুন দলে যোগ দিয়েই পুরনো দলের একাংশের বিরুদ্ধে স্বজনপোষণ-সহ একাধিক অভিযোগ করলেন শেখ জলিল। 

এই তৃণমূলত্যাগী নেতার দাবি, ‘আমি দলের একাংশের উপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছি। দলে স্বজনপোষণ ও দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে। দলীয় নেতৃত্বের কাছে বারবার জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। এই কারণেই দল ছাড়লাম।’

তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলে ছিলেন শেখ জলিল। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি পাঁচলা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলেন। এরপর ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। দল ছাড়ার আগে পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ছিলেন শেখ জলিল। এছাড়া পাঁচলা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। দলত্যাগের আগেই সব পদ থেকে ইস্তফা দেন তিনি।

দোরগোড়ায় ভোট। এই অবস্থায় জনপ্রিয় নেতা বলে পরিচিত শেখ জলিল আইএসএফ-এ যোগ দিলেও, দলে কোনও প্রভাবই পড়বে না বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। তবে আরও এক তৃণমূল নেতার দলত্যাগ নিয়ে শাসক দলকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। ১০ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ। শেখ জলিল আইএসএফ-এ যোগ দেওয়ায় পাঁচলায় এবার লড়াই জোরদার হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget