এক্সপ্লোর

WB Election 2021:‘ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ’, কমিশনে অভিযোগ তৃণমূলের

রাজ্যে চলছে বিধানসভা  নির্বাচনের প্রথম দফার ভোট। এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ  তৃণমূল কংগ্রেসের।  এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ‘ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ। চার জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রে প্রভাব তৈরির চেষ্টা চালানো হচ্ছে।

কলকাতা: রাজ্যে চলছে বিধানসভা  নির্বাচনের প্রথম দফার ভোট। এরইমধ্যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ  তৃণমূল কংগ্রেসের।  এ ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ‘ভোটারদের প্রভাবিত করছে সিআরপিএফ। চার জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রে প্রভাব তৈরির চেষ্টা চালানো হচ্ছে।

প্রথম দফার ভোট চলাকালেই মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে যায় তৃণমূলের একটি প্রতিনিধিদল।প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও।বুথ এজেন্ট নিয়োগের পদ্ধতি বদলের বিরোধিতা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হয়। সুদীপ বলেছেন, বিজেপি  বুথ এজেন্ট নিয়োগের পদ্ধতি বদলের অনুরোধ জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে এবং যে কোনও কাউকে বুথে ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলি যাঁদের পোলিং এজেন্ট  নিয়োগ করে, তাঁদের সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে। এই পদ্ধতিই সর্বাধিক গ্রহণযোগ্য। এক্ষেত্রে বিজেপি যে দাবি করে তা গৃহীত হয়েছে। এই নীতি বদলের দাবি জানানো হয়েছে।  পরের দফা থেকে আগের নিয়মই বহাল রাখার দাবি জানিয়েছে তৃণমূল।

 তৃণমূল অভিযোগ জানায় যে, বুথে বসতে দেওয়া হচ্ছে না এজেন্টদের। অবাধে যাতায়াত চলছে বহিরাগতদের। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস।

এর আগে রাজ্যে প্রথম দফা নির্বাচন শুরুর পরেই কমিশনকে তোপ দেগে ট্যুইট করে তৃণমূল। ট্যুইটে লেখা হয়, এটা কী চলছে?! নির্বাচন কমিশন ব্যাখ্যা করুক, কীভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভোটদানের হার অর্ধেকেরও বেশি কমে গেল? এটা বিস্ময়কর!পশ্চিমবঙ্গের নির্বাচনী আধিকারিককে অনুরোধ, দ্রুত বিষয়টি দেখুন।

এই অভিযোগ আইটি সেল খতিয়ে দেখছে বলে কমিশন সূত্রে খবর।

 উল্লেখ্য, আজ থেকে শুরু হয়ে গেল বঙ্গের মহারণ... বিধানসভা ভোট। উনত্রিশ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget