এক্সপ্লোর

WB Election 2021:কাল ১০ টা থেকে গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ তৃণমূলের 

জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে আম আদমির হেঁশেলে আগুন সহ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল। আগামীকাল রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবে রাজ্যের শাসক দল। 


কলকাতা: জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ইস্যুতে পথে নামছে তৃণমূল কংগ্রেস। ভোটের আগে আম আদমির হেঁশেলে আগুন সহ পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি ইস্যুতে বিজেপিকে কোণঠাসা করতে চাইছে তৃণমূল। আগামীকাল রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবে রাজ্যের শাসক দল। 
আজ তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখান থেকে তিনি তৃণমূলের একাধিক কর্মসূচির ঘোষণা করেন। বলেন, ‘গ্যাস-তেলের দামবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল। শনি-রবিবার জেলায় জেলায় হবে মিছিল। আগামীকাল দক্ষিণ কলকাতায় মিছিল করবে তৃণমূল। যাদবপুর থানা থেকে হবে প্রতিবাদ মিছিল। রবিবার বেহালায় মিছিল করবে তৃণমূল। ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড থেকে হবে মিছিল। তিনি জানান, ‘গ্যাস-তেলের দামবৃদ্ধি প্রত্যাহারের দাবিতেই পথে নামছে তৃণমূল।
পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, দলের ছাত্র, যুব ও মহিলা সহ বিভিন্ন শাখা কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ প্রদর্শন করবেন। 
উল্লেখ্য, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ৩০ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৯১টাকা ৪১ পয়সা। আর, ৩৩ পয়সা বেড়ে কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে ৮৪ টাকা ১৯ পয়সা। মধ্যপ্রদেশ ও রাজস্থানের কোথাও কোথাও পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। রাজধানী দিল্লিতে গত ১১ দিনে প্রতি লিটারে ৩.২৪ টাকা বেড়েছে। দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ৯০.১৯ টাকা।  ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮০.৬০ টাকা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। 
গতকালই পৈলানের জনসভায় রান্নার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের আগে, রাজ্যে এসে লাগাতার তৃণমূলকে আক্রমণ করছেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-জেপি নাড্ডারা। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করছে তৃণমূল। 
কাল সকাল ১০টা থেকে রান্নার গ্যাসের দোকানের সামনে বিক্ষোভ দেখাবে তৃণমূল  কংগ্রেস। কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে এই  বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূলের বঙ্গজননী ব্রিগেড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget