এক্সপ্লোর

WB Election 2021: সমর্থকদের মারধর করলে হাত-পা ভাঙার হুমকি, ভিডিও ভাইরাল, ফের বিতর্কে সুশান্ত ঘোষ

সমর্থকদের মারধর করলে পাল্টা মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সম্প্রতি শালবনিতে এই মন্তব্য করেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। এসব করে আর লাভ হবে না, কটাক্ষের সুর তৃণমূলের গলায়। পাল্টা গ্রামবাসীদের দিয়ে পেটানো হবে, সিপিএম নেতাকে হুমকি দিয়েছে বিজেপি।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: সমর্থকদের মারধর করলে পাল্টা মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সম্প্রতি শালবনিতে এই মন্তব্য করেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। এসব করে আর লাভ হবে না, কটাক্ষের সুর তৃণমূলের গলায়। পাল্টা গ্রামবাসীদের দিয়ে পেটানো হবে সিপিএম নেতাকে,হুমকি দিয়েছে বিজেপি।

প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ বলেন, ‘‘এখন কারোর গায়ে যদি হাত পড়ে, সোজা গাঁয়ে যাব, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব ৷’’

 

একসময় তাঁর হুঙ্কারে বাঘে গরুতে একঘাটে জল খেত! এখন আর সেই রাজপাট নেই! কিন্তু, সুশান্ত ঘোষ যে বদলাননি তার প্রমাণ মিলল! সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের শালবনিতে গিয়ে বিরোধীদের হাত-পা ভাঙার নিদান দেন সিপিএমের এই একদা দোর্দণ্ডপ্রতাপ নেতা। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সুশান্ত ঘোষের কথায়, ‘‘মাওবাদীরা জানে সুশান্ত ঘোষ কে? তৃণমূল- বিজেপির বাপ ঠাকুরদারাও জানে, এতদিন যা করেছে, করেছে, আমি তো ছিলাম না, মানুষের পাশে দাঁড়াতে পারিনি, এখন কারোর গায়ে যদি হাত পড়ে, সোজা গাঁয়ে যাব, ঘর থেকে তুলে এনে হাত পা ভেঙে আমিই চিকিৎসা করাব ৷’’

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে প্রাক্তন পঞ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রীকে প্রশ্ন করা হলে মন্তব্যের কথা মেনে নেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, আগে ও পরের কথাগুলো কেটে দিয়ে ভাইরাল করেছে তৃণমূল ও বিজেপির আইটি সেল। সুশান্ত ঘোষ বলেন, ‘‘মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম, সেখানে সমর্থকরা আসেন, মারধরের অভিযোগ করেন, কেউ কেউ বলে কোমর ভেঙে দিয়েছে। তৃণমূল, বিজেপি, পুলিশ সঙ্গে থেকে মারধর করা হচ্ছে। তাঁদের মনোবল বাড়ানোর জন্য এই মন্তব্য করেছি। আগে আর পরের কথা গুলো কেটে দিয়ে মিথ্যে প্রচারের জন্য ভাইরাল করেছে।’’

 

২০১১ সালে পরিবর্তনের ঝড়ে যখন বিধ্বস্ত বাম, তখনও পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সুশান্তের সাম্রাজ্যের পতন ঘটাতে পারেনি তৃণমূল। এরপর দীর্ঘদিন জেলবন্দি থাকতে হয়েছে তাঁকে। এবারের বিধানসভা ভোটে সিপিএম তাঁকে প্রার্থী করতে পারে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে ভোটের মুখে দলীয় কর্মীদের চাঙ্গা করতে আক্রমণাত্মক সুশান্ত ঘোষ। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই একহাত নিয়েছে তৃণমূল ও বিজেপি। 

 

গড়বেতা ৩-এর তৃণমূল ব্লক সভাপতি রাজীব ঘোষ জানান, ২০১১-র আগে ওর অত্যাচার মানুষ জানে, আমরা ক্ষমতায় আসার পর থেকে পাত্তা পাচ্ছে না, কর্মীরা বাম থেকে রামে চলে গিয়েছিল, রাম থেকে যখন ফেরাতে পারছেন না ,তখন আবোলতাবোল বলছেন, লাভ হবে না ৷ পশ্চিম মেদিনীপুরের বিজেপি সাধারণ সম্পাদক রাজীব কুণ্ডু জানান, ‘‘সুশান্ত ঘোষের অত্যাচার মানুষ দেখেছে, এরমধ্যে হুমকি দিলে আমাদের কর্মী সমর্থকরা এমন পেটান খাওয়াবে তখন উনি বুঝতে পারবেন। তৃণমূল মনে করেছে সুশান্ত ঘোষকে দিয়ে এলাকায় সন্ত্রাস তৈরি করে ভোটে জিতবে।’’

 

গড়বেতার ৬ বারের সিপিএম বিধায়ক ৷ ২০১১-তেও সুশান্তের জয়যাত্রা অব্যাহত থাকলেও, ক্ষমতা হাতবদল হতেই বেনাচাপড়া কঙ্কালকান্ডে গ্রেফতার হন তিনি। ২০১২ সালে জামিন মেলে, কিন্তু জেলায় ঢোকার ছাড়পত্র দেয়নি আদালত। গতবছর ডিসেম্বরের ৬ তারিখ সুপ্রিম কোর্টের ছাড়পত্রে দীর্ঘ ৯বছর পর বাড়ি ফেরেন সুশান্ত ঘোষ।

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget