এক্সপ্লোর

Baranagar News: ভোটের আগে ধুন্ধমার বরানগরে ! BJP কর্মী-সমর্থকদের উপরে 'হামলা', থানা ঘেরাও সজলদের

Baranagar Chaos BJP Worker Attacked: ভোটের আগে ফের উত্তপ্ত বরানগর। বিজেপির সভা শেষ হওয়ার পর কর্মী-সমর্থকদের উপর উঠল হামলার অভিযোগ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : ভোটের আগে ফের উত্তপ্ত বরানগর। বিজেপির সভা শেষ হওয়ার পর কর্মী-সমর্থকদের উপর উঠল হামলার অভিযোগ। থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী সজল ঘোষ সহ বিজেপি কর্মীরা। 

আরও পড়ুন, বছর শুরুই তুমুল দুর্যোগে ? আজই কলকাতায় কালবৈশাখী ? কী বলছে IMD

বিজেপির দাবি, হামলার নেপথ্য়ে তৃণমূলের লোকেরা রয়েছে। ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল তোলা হয়েছে সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নীলু গুপ্তার স্বামী অজয় গুপ্তার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে গতকাল রাতে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি প্রার্থী সজল ঘোষ সহ বিজেপি কর্মীরা। সেখানেও তৃণমূলের লোকেরা হামলা চালান বলে অভিযোগ। এটা কোনও রাজনৈতিক ঘটনাই নয়, পাল্টা দাবি তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়ের।

এদিন সজল ঘোষ বলেন, একজন ক্রিমিন্যাল আছে, ..কদিন আগে রাম নবমীর দিন, এই অজয় গুপ্তা -প্রেম গুপ্তা এরাই বন্দুক নিয়ে প্রকাশ্যে আসতে দেখা গিয়েছিল। এই সাহেব অজয় গুপ্তা-প্রেম গুপ্তা সহ একদল -একঝাঁক মিটিং শেষ হওয়ার পর এরা দাঁড়িয়ে ছিল। কোনও বলা নেই কওয়া নেই, এদের উপর আক্রমণ হয়। এদের উপর (বলে দলীয় কর্মীদের উপর দেখিয়ে) এই অবস্থা করা হয়। ততক্ষণ লড়াই চলবে, যতক্ষণ পর্যন্ত না... এই অজয় গুপ্তারা কদিন আগেও আমাদের লোকের উপর হামলা করেছে। তা সত্বেও আবার হল। যতক্ষণ পর্যন্ত না ওদের গ্রেফতার করে নিয়ে আসছে কোমরে দড়ি পরিয়ে ততক্ষণ চলবে।

বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি নিজেরা নিজেরা ঝামেলাঝাটি মনে হয় করেছে, আমি যেহেতু শ্যুটে গিয়েছিলাম, থানার সামনে মারপিট করে রক্তাক্ত করেছে একে অপরকে। এদের কিছুই না , গোয়াল ঘরে গুঁতোগুতি ! এখন তো আসলে কোনও উপায় নেই।  কিছুই করতে পারছেন না তাঁরা, হতাশাটা তাঁদের বের হচ্ছে, আর কিছুই না। এটা মানে সবকিছুই তাঁদের করা একটা অভ্যেষ। এর আগেও তারা করেছে। এটা বিজেপি ঝামেলা । বিজেপির ইস্যু। ..কোনওভাবেই গুন্ডামি করে ভয় দেখিয়ে ভোটে জিততে পারবে না।এই জন্য তাঁরা এই সমস্ত বলছে।এটাতে কোনও সিসিটিভি ফুটেজ নেই। যেই সমস্ত ব্যাক্তির নাম নেওয়া হচ্ছে, এই সমস্ত ব্যাক্তি এলাকাতেই নেই, বা ছিল না। আমি তো অন্তত দেখিনি। এটা এখটা লোকাল ইস্যুকেই পলিটিসাইজ করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget