এক্সপ্লোর

Ekbalpur : ফের উত্তপ্ত একবালপুর! শুভেন্দুকে দেখে 'জয় বাংলা' স্লোগান, তারপর...

WB Election 2026 : শুভেন্দু অধিকারীকে দেখে 'জয় বাংলা' স্লোগান দেয় তৃণমূলের কর্মীসমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থনে যায় বিশাল পুলিশ বাহিনী।

একবালপুর : দ্বিতীয় দফার ভোটের মাঝে ফের উত্তপ্ত একবালপুর। ভোট চলাকালীন শুভেন্দু অধিকারী সেখানে যেতেই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে যায়। তাঁকে দেখে 'জয় বাংলা' স্লোগান দেয় তৃণমূলের কর্মীসমর্থকরা। বিজেপি প্রার্থী রাকেশ সিংকে নিয়ে এলাকায় যান শুভেন্দু অধিকারী। কিন্তু বিরোধী দলনেতা সেখানে উপস্থিত হতেই তাঁকে দেখে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকে। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থনে যায় বিশাল পুলিশ বাহিনী।

ফের উত্তপ্ত একবালপুর! শুভেন্দুকে দেখে 'জয় বাংলা' স্লোগান, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল বিশাল পুলিশ বাহিনী। ঘটনার সূত্রপাত হয়, যখন রাকেশ সিংকে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে যান বিরোধী দলনেতা, তখন স্থানীয় তৃণমূল কর্মীসমর্থকরা তাঁকে দেখে 'জয় বাংলা' স্লোগান তোলেন। আর এর পরই পরিস্থিতি হাতের নাগালে চলে যায়। প্রচুর মানুষ জমায়েত হতে থাকেন। 

একবালপুর রোড এলাকার ৭৭ নম্বর ওয়ার্ড, দুপুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন এই ওয়ার্ড থেকে তিনি লিড না পেতে পারেন। কিন্তু বিকেলে রাকেশ শিং ও শুভেন্দু অধিকারী এই এলাকায় পুনরায় আসেন। আর তারপর তাঁদের দেখে 'জয় বাংলা' স্লোগান তুলেন তৃণমূলের সমর্থকরা। পাল্টা প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী ও রাকেশ শিং। এক তৃণমূল সমর্থক জানান, ''আমাদের বক্তব্য, এখানে ৭৭ নম্বর ওয়ার্ড-এ খুব শান্তিপূর্ণ ভোট চলছে। শুভেন্দু অধিকারী এসেছেন এখানে দাঙ্গা লাগানোর জন্য।'' পরিস্থিতি যখন ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্ড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বৈশ্বানর চট্টোপাধ্যায় জানান, '' মানুষ এদের চাইছে না। তাও জোর করে এখানে এসে যদি ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে, নানান ধরণের কথা বলে, কটূক্তি করে। এখানে জনগণ ভোট দিচ্ছেন, সকাল থেকে দেখা যাচ্ছে। এতো CRPF, পুলিশ দিয়ে ভোট হচ্ছে। ভোট স্লো করে দেওয়া হচ্ছে। এটা ইচ্ছে করে করছে নির্বাচন কমিশন। কমিশন বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছে।''

অন্যদিকে নোয়াপাড়ায় আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেস। অর্জুন সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মীদের। সমর্থকদের অভিযোগ, তাঁরা তাঁদের এলাকায় বসেছিলেন, কিন্তু হঠাৎ করে কোনও কারণ ছাড়াই অর্জুন সিং এবং বিজেপির অনুগামীরা এসে তাঁদের মারধর করেন। মেরে মুখ ফাটিয়ে দিয়েছে বলেও জানিয়েছে তারা। সরাসরি অর্জুন সিং-এর নাম করেই এই অভিযোগ আনছেন তৃণমূল কর্মীসমর্থকরা। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget