Suvendu On Constable : সরব শুভেন্দু, যে কারণে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে সাসপেন্ড করল খোদ লালবাজার
Suvendu On KP Constable Suspend : সাসপেন্ড কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল, তাঁর বিরুদ্ধে কী অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী ?

কলকাতা: সাসপেন্ড কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। কনস্টেবলের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী,
'ওই পুলিশকর্মী নন্দীগ্রামের বাসিন্দা, নিয়ম না মেনে ভোটার তালিকা পরিচালনা করছেন। হলদিয়ার SDO অফিসে পুলিশ কর্মীদের ভোটদানের জন্য সক্রিয়ভাবে ডেকে পাঠাচ্ছেন ওই কনস্টেবল। পুলিশ কর্মীদের তাঁদের পরিচয়পত্র ও ভোটার আইকার্ড সঙ্গে নিয়ে আসার নির্দেশ দিচ্ছেন। এটি একটি বিধি লঙ্ঘন ও অবৈধ হস্তক্ষেপ। কর্মরত কোনও পুলিশ কর্মীর ভোটার তালিকা পরিচালনা করার এক্তিয়ার নেই। উর্দিধারী কর্মীদের ভোটের নিরপেক্ষতা ও গোপনীয়তাকে সম্ভাব্যভাবে ক্ষুণ্ণ করতে পারে', অভিযোগ পেয়েই পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবলকে সাসপেন্ড লালবাজারের। লালবাজারকে না জানিয়ে এই কাজ করছিলেন তিনি, খবর সূত্রের। কনস্টেবলের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে অভিযোগ শুভেন্দুর।
আরও পড়ুন, ভোটের আগে এবার দুর্গাপুর স্টেশনে টাকার পাহাড় ! কাড়ি কাড়ি টাকা উদ্ধার, যে তথ্য উঠে এল এবার...
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট।ওই দিনই ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটের ভাগ্য নির্ধারণ হবে। ভোটকে শান্তিপূর্ণ করতে চূড়ান্ত তৎপর নির্বাচন কমিশন। নিরাপত্তা জোরদার করতে রাজ্যে এসে পৌঁছেছে সাঁজোয়া গাড়ি। ‘মার্কসম্যান’ নিয়ে এরিয়া ডমিনেশন করছে CAPF, শনিবার, প্রথম দফার ভোট নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।একইসঙ্গে বলা হয়, ভোটের দিন অস্ত্র, বোমা, গুলি পাওয়া যাতে না পাওয়া যায় তারজন্য নজরদারি বাড়াতে হবে। বোমা পাওয়া গেলে দ্রুত তা নিষ্ক্রিয় করতে হবে। কোনও অশান্তির ঘটনা ঘটলে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপ নিতে দেরি হলে নির্বাচন কমিশন রেয়াত করবে না বলেও এদিন বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।
অতীতে ভোটের অশান্তিতে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না? নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই প্রশ্নও তোলা হয়। প্রত্যন্ত এলাকার বুথে পুলিশকে যেতে মোটরসাইকেল ব্যবহারের নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে পর্যাপ্ত মোটরসাইকেল না থাকলে কমিশন নিজেই তা সরবরাহ করবে বলেও জানানো হয়েছে এদিনের বৈঠকে। ভোট শান্তিপূর্ণ করতে একদিকে যখন তৎপর নির্বাচন কমিশন। অন্যদিকে তখন কলকাতা পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সেরা শিরোনাম




















