এক্সপ্লোর

Nandigram Chaos : ভোটের আগে নন্দীগ্রামে তুলকালাম ! TMC-BJP হাতাহাতি, "ধারালো অস্ত্র নিয়ে হামলা", আহত একাধিক..

Nandigram Chaos TMC BJP Clash: ভোট প্রচার ঘিরে নন্দীগ্রামের জেলেমারা এলাকায় ধুন্ধুমার !

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ভোট প্রচার ঘিরে নন্দীগ্রামে অশান্তি। নন্দীগ্রামের জেলেমারা এলাকায় তৃণমূল-বিজেপি হাতাহাতি। মারপিটে আহত তৃণমূল-বিজেপি দু'পক্ষের বেশ কয়েকজন আহত। বিজেপি কর্মীদের নউপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 

আরও পড়ুন, মোদির পাল্টা এবার ঝালমুড়ি নিয়ে ময়দানে মদন মিত্র !

নন্দীগ্রামের জেলেমারা এলাকায় তৃণমূল-বিজেপি হাতাহাতি, আহত একাধিক

ভোটের আগে, নন্দীগ্রামে তৃণমূল বিজেপি, প্রত্যেকেই নিজ নিজ প্রার্থীর প্রচার করছিলেন।  প্রথমে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। এরপরেই শুরু মারধর। এখানেই শেষ নয়, ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোরও অভিযোগ উঠেছে। তাঁদেরকে নন্দীগ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদেরও বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। এলাকার বেশ কয়েকটি বাইক ভাঙচুর করে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে নন্দীগ্রাম থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নতুন করে কোনও অশান্তির খবর পাওয়া না গেলেও, চাপা উত্তেজনা এই এলাকাতে রয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে রুটমার্চ করছে। 

"নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিন মাথা উঁচু করে ভোট দেবে.."

শুভেন্দু অধিকারীর গড়, হাইভোল্টেজ সেই নন্দীগ্রামে প্রেস্টিজ ফাইট তৃণমূলের। আগামী বৃহস্পতিবার ভোট হবে এই কেন্দ্রে। তার আগে সেই নন্দীগ্রামে দাঁড়িয়েই তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অভিষেক  বলেছেন, এখানে ধমকানো চমকানো হচ্ছে.. নোটিস পাঠাচ্ছে।  যদি মা-বোনের প্রতিবাদের রাস্তা বেছে নেন, এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিন মাথা উঁচু করে ভোট দেবে এবং ২৫ হাজারের বেশি ব্য়বধানে তৃণমূল প্রার্থী জিতবে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে ভবানীপুরকে পাখির চোখ করেছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে তখন তাঁকে নন্দীগ্রামেও হারাতে মরিয়া তৃণমূল। মঞ্চ থেকে বদলার হুঙ্কারও দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।  

ভোটের আগে রাজ্যের একাধিক জায়গায় ঝামেলার অভিযোগ, হেভিওয়েট কেন্দ্রগুলির দিকে নজর 

প্রসঙ্গত, ভোটের আগে রাজ্যের একাধিক জায়গায় ঝামেলার অভিযোগ আসছে। কোথাও কোথাও সেটা বারবার ফিরে আসছে। তবে নির্বাচনের আগে সব জায়গাতেই কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। সব জেলাতেই পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কোথাও কোনও আক্রমণের খবর পেলেই মুহূর্তেই সেখানে তাঁরা উপস্থিত হচ্ছে। যদিও তারপরেও ভোটযুদ্ধের আগে রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্রগুলির দিকে নজর সবার। এরমধ্যে অন্যতম নন্দীগ্রাম ও ভবানীপুর বিধানসভা কেন্দ্র। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget