এক্সপ্লোর

Abhishek Banerjee Security Withdrawn : সকাল হতেই অভিষেকের বাড়ি 'শান্তিনিকেতন'-এর সামনে থেকে তল্পিতল্পা গোটালেন নিরাপত্তারক্ষীরা

Mamata Banerjee : একইভাবে খাঁ খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনের রাস্তা।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি 'শান্তিনিকেতন'-এর সামনে অতিরিক্ত যে সমস্ত নিরাপত্তারক্ষী ছিলেন, আজ তাঁদের প্রত্যাহার করে নেওয়া হল। সকাল সাড়ে ৬টা বাজার সঙ্গে সঙ্গেই তাঁদের প্রত্যাহার করে নেওয়া হয়। চেয়ার-ফ্যান-সহ তল্পিতল্পা গুটিয়ে নিয়ে শান্তিনিকেতনের সামনে থেকে চলে যেতে দেখা যায় নিরাপত্তারক্ষীদের। সেখানে পুলিশের যে কিয়স্ক ছিল তাও খালি করে দেওয়া হয়েছে।

একইভাবে খাঁ খাঁ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ির সামনের রাস্তা। পুলিশের কিয়স্ক বুথ সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে আজ সকালেই। একজন পুলিশকর্মীও আর নিরাপত্তার জন্য নেই। সিজার ব্যারিকেড গতকালই সরিয়ে দেওয়া হয়েছিল। গেটের সামনে যেসব পুলিশকর্মী রাস্তায় গলির মুখে ছিলেন, সকাল সাড়ে ৬টার সময় সেইসব পুলিশকর্মীও এখান থেকে চলে গেছেন। পুলিশের বুথ সম্পূর্ণ খালি হয়ে গেছে। সকালে গলির ভিতরে তাঁর বাড়ির সামনে মাত্র কয়েকজন পুলিশকর্মীকে দেখা যায়। অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সেইমতো সেই পুলিশ প্রত্যাহার হয়ে গেলও।

মমতা পদত্যাগ না করলে বিজেপির সামনে কী পথ খোলা? আদৌ কি পদ আটকে রাখতে পারেন বিদায়ী মুখ্যমন্ত্রী?

বিধানসভা ভোটের ফলে শেষ হয়ে গেছে তৃণমূলের জমানা। তৃণমূল হেরেছে। হেরেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। তার ২৪ ঘণ্টার মধ্য়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় দু'জনই জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু, সূত্রের খবর, কলকাতা পুলিশ এবং সিকিওরিটি কন্ট্রোল রিভিউ করতে গিয়ে দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দু'জনই কিছু অতিরিক্ত নিরাপত্তা পেতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা হরিশ চ্য়াটার্জি স্ট্রিট। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির এলাকা কালীঘাট রোড এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অফিস যেখানে সেই ক্য়ামাক স্ট্রিটে এই অতিরিক্ত নিরাপত্তা ছিল। সূত্রের খবর, রিভিউ করতে গিয়ে দেখা গেছে, এই পর্যায়ের নিরাপত্তা তাঁদের পাওয়ার কথা নয়। সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার থেকেও অতিরিক্ত কিছু নিরাপত্তা ছিল তাঁদের জন্য়। এরপরই অতিরিক্ত নিরাপত্তা প্রত্য়াহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

হরিশ চ্য়াটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং ক্য়ামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস চত্বরে থাকা 
অতিরিক্ত নিরাপত্তাও তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার বিধানসভা ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার রাস্তায় থাকা সিজার ব্য়ারিকেড খুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, যাদের যে ক্যাটিগরির সুরক্ষা পাওয়ার কথা, কোথাও কি তার চেয়ে বেশি রয়েছে ? 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ

ভিডিও

Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget