এক্সপ্লোর

Mamata Banerjee: '৫০০ টাকা দিয়ে লোক এনেছিল' ! কারা ? ভয়ঙ্কর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

WB Election 2026: ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন বাইরের থেকে টাকা দিয়ে লোক এনেছিলেন শুভেন্দু অধিকারী? কী অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

নদিয়া: ভবানীপুর কেন্দ্রের জন্য BJP প্রার্থী হিসেবে গত সপ্তাহেই মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর মনোনয়ন ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল কালীঘাটে। সোমবার নদিয়ায় জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকেই মনোনয়ন পত্র নিয়ে তৈরি হওয়া অশান্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

২ এপ্রিল, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভবানীপুর থেকে মনোয়নপত্র জমা দেন শুভেন্দু। আয়োজন করা হয়েছিল রোড শো। আর এই রোড শো চলাকালীন তৃণমূল-বিজেপি সংঘর্ষ শুরু হয়। ব্যাপক উত্তেজনা ছড়ায় কালীঘাট চত্বর। এই ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার জনসভা থেকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, '' আমিও ৮ তারিখে আমার মনোনয়ন জমা দিতে যাব। ওরা মনোনয়ন জমা দিতে গিয়ে সাধারণ রাজনৈতিক সৌজন্যতা দেখায়নি। ৫০০ টাকা করে দিয়ে কিছু লোককে নিয়ে এসেছিল। লজ্জাও করে না। একটাও লোক নেই। ভবানীপুরের মাত্র ১৬ জন লোক ছিল। বাকি সব কাঁথি থেকে নিয়ে গেছে, পটাশপুর থেকে নিয়ে গেছে, এগরা থেকে নিয়ে গেছে বাস-এ করে। আমি বলি শুনে রাখো, জবাব এবার তুমি পাবে। তোমার আমও যাবে, আমের ছালাও যাবে! '' 

ভবানীপুর কেন্দ্রে SIR-এর ফলে বহু মানুষের নাম বাদ গেছে। এই বাদ যাওয়া নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' আমার ভবানীপুরে ৪০ হাজার নাম কেটেছে। তাতে আমার বয়ে গেছে। জেনে রাখবেন, আমি ওখানে মানুষের ভালোবাসায়, আশীর্বাদে এখানে ৩৬৫ দিন থাকি। আমি বসন্তের কোকিল নই।''

শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার দিন '৫০০ টাকা' দিয়ে যেভাবে লোক এনেছিল, ঠিক সেভাবেই ভোটের দিনও বাইরে থেকে লোক আনতে পারে বিজেপি, এমন দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শান্তিপুরের সভা থেকে বাংলার মানুষদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, '' বাইরের থেকে লোক আনছে। বহিরাগত ভোটারদের ঢোকাচ্ছে। বিহারে তাই করেছিল, ট্রেনে করে লোক এনেছিল। এখন বাসে করে নিয়ে আসছে। উত্তরপ্রদেশ থেকে ২০০ টা বাস আসছে কেন্দ্রীয় সরকারের আমি শুনলাম। তার মধ্যে কী কী থাকবে ভগবান জানেন। ড্রাগ থাকতে পারে, অস্ত্র থাকতে পারে। টাকা নিয়েতো ঢুকছেই। কেন্দ্রীয় সংস্থা টাকা নিয়ে ঢুকেছে বিজেপির কাছে। কখনও দেখেছেন? ''    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Delhi News:
Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget