এক্সপ্লোর

WB Election 2026: "চার্জশিটে আমার নাম নেই ..", মনোনয়ন জমা দিতে এসে কেন বললেন তৃণমূল প্রার্থী সুজিত বসু ?

Sujit Bose Nomination: রোড শো করে এসে মনোনয়ন জমা দিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু, কী বললেন ?

কলকাতা: রোড শো করে এসে মনোনয়ন জমা দিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। সল্টলেকের প্রশাসনিক ভবনে জমা দিলেন মনোনয়ন। এদিন তিনি বলেন, 'যে মামলায় তলব, সেই মামলায় ইতিমধ্যে CBI চার্জশিট দিয়েছে। চার্জশিটে আমার নাম নেই। ভোটের আগে আমায় হেনস্থা করা হচ্ছে। ভোটে না পেরে অন্যভাবে হেনস্থা করার চেষ্টা চলছে।'

আরও পড়ুন, ট্রাইব্যুনালে লম্বা লাইন কাটোয়ায়, নাম বাদ যাওয়ায় বিক্ষোভ জেলায় জেলায়

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজই সিজিও কমপ্লেক্সে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য, ইডি তলব করেছিল। কিন্তু মনোনয়নের জন্য ব্যস্ত থাকবেন, তাই ১৫ তারিখের পর যাবেন, এমনটাই জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, যেই কেসে তলব করছে, অলরেডি সেই কেসে, সিবিআই চার্জশিট দিয়ে দিয়েছিল, ওই চার্জশিটে কোনও সুজিত বসুর নাম নেই। এগুলি হ্যারাসমেন্ট। এইগুলি প্রতিহিংসাপরায়ণ। নির্বাচনে পারবে না। তখন অন্য উপায় অবলম্বন করছে। এই ভীড় দেখছেন, এটাই আমার প্রাপ্তি। এটাই আসল।'

এদিন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরব হন বিদায়ী দমকলমন্ত্রী। বিধাননগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী  সুজিত বসু বলেন, এই যে এই কাগজ, এটার মধ্য়ে পুরো অভিযুক্তদের নাম। এখানে সুজিত বসুর নাম কোথাও নেই।  একটা ঘৃণ্য় ষড়যন্ত্র হচ্ছে। যেটা ED, CBI, ইনকাম ট্য়াক্স, নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে। কত হিংসাপরায়ণ হলে, আজকের দিনে নোটিস দিয়েছে। ২৩ সালের কেস। আজকের দিনে (সোমবার) বেছে বেছে নোটিস। সুজিত বসু ভয় পায় না। মমতাদিও ফোন করেছিলেন। ২ দিন আগে বলেছে...তুমি তো যাবেই না। আইনজীবীর উত্তর আমি আলোচনা করে পাঠিয়ে দিয়েছি।' 

 পুর-নিয়োগ দুর্নীতি মামলায় CBI যে চার্জশিট দিয়েছিল, তার ১১ নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ২০১৪ সালের পর সেখানে ৩২৯ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায়, এভাবেই একসঙ্গে চাকরি হয়েছিল ২৯ জনের।এই পুরসভার ভাইস চেয়ারম্য়ান ছিলেন সুজিত বসু। এর আগে ১০ অক্টোবর লেকটাউনে দমকলমন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তাঁর সল্টলেকের অফিস,গোলাঘাটায় দমকলমন্ত্রীর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ, লাউঞ্জ-বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget