এক্সপ্লোর

West Bengal Election : এই কাজ করলে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ...দরকারে ফৌজদারি পদক্ষেপ ! বড় নির্দেশ কমিশনের

West Bengal Election Update : ইলেকশন কমিশন সূত্রে খবর, ইভিএমে গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা করে এবার আরও কড়া নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

  

রুমা পাল, কলকাতা : রেকর্ড সংখ্য়ক কেন্দ্রীয় বাহিনী (West Bengal Election 2026 )! নজিরবিহীন নজরদারি! ঐতিহাসিক ভোট-ব্য়বস্থা ( Record Security & Tight Surveillance )! মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা-বিধি! এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে, যা এর আগে কোনও দেখেন পশ্চিমবঙ্গবাসী! এবার নির্বাচন একেবারে স্বচ্ছ করার জন্য ইভিএম নিয়ে আরও কড়া হল কমিশন। ইলেকশন কমিশন সূত্রে খবর, ইভিএমে গোপনীয়তা ভঙ্গের আশঙ্কা করে এবার আরও কড়া নজরদারির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ইভিএম নিয়ে চরম সতর্কতা ( EVM Security : Strict Rules for Presiding Officers )             

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে সব বুথের প্রিসাইডিং অফিসারদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রতিটি ইভিএমের ব্যালট ইউনিটে প্রার্থীদের বোতামগুলি স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে। বলা হয়েছে, কোনও অবস্থাতেই বোতামের ওপর টেপ, আঠা বা অন্য কোনও বস্তু লাগানো যাবে না। এছাড়াও, ভোটের গোপনীয়তা রক্ষার্থে কোনও প্রার্থীর বোতামে রং, কালি, সুগন্ধি বা অন্য কোনও রাসায়নিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন : টানা ৪ দিন বন্ধ মদের দোকান,এমন নির্দেশ দেয়নি কমিশন, বলছেন CEO নিজেই ! তাহলে?

 সতর্ক করল কমিশন ( Tampering Treated as Serious Offence) 

কমিশন আরও জানিয়েছে, যদি এমন কোনও অনিয়ম চোখে পড়ে, তবে প্রিসাইডিং অফিসারকে অবিলম্বে সেক্টর অফিসার বা রিটার্নিং অফিসারকে জানাতে হবে। এই ধরনের ঘটনা ইভিএমে হস্তক্ষেপ বা কারচুপির আওতায় পড়তে পারে। এবং এই ধরনের বেনিয়ম গুরুতর নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নিতে পারে। যেমন দরকারে ওই বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হতে পারে। অথবা দায়ীদের বিরুদ্ধে ফৌজদারি পদক্ষেপও করা হতে পারে।

ভোট  সুষ্ঠু, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত করতে ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশে নির্দেশিকা জারি করা হয়েছে। 

আরও পড়ুন : ভোটের সময় মোটর বাইক চলাচলে নজিরবিহীন কড়াকড়ি ! কারা পাবেন ছাড়? 

কাল প্রথম দফায় ভোটগ্রহণ গহে ১৬ টি জেলার ১৫২টা বিধানসভা আসনে । নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, নজরদারিতে প্রায় ১০০ পুলিশ পর্যবেক্ষককে। এখন দেখার ভোট শান্তিপূর্ণ হয় কি না। 

 

    

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget