এক্সপ্লোর

West Bengal Election: ভোটের আগে কমিশনের বিরাট পদক্ষেপ ! এবার 'এমন' ব্যক্তিদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ

কেউ কেউ শুধুমাত্র পদমর্যাদা এবং সম্ভাব্য হুমকির অভিযোগ দেখিয়ে সরকারি নিরাপত্তা পাচ্ছেন। এই প্রেক্ষিতেই কমিশন কড়া অবস্থান নিয়েছে।

রুমা পাল, কলকাতা : ফৌজদারি মামলায় অভিযুক্ত বা অপরাধমূলক অতীত থাকা সত্ত্বেও যাঁরা পদমর্যাদার জোরে নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—এমন ব্যক্তিদের নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

 কমিশন কড়া অবস্থান ব্যক্তিগত সরকারি নিরাপত্তা প্রদান নিয়ে 

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের স্টেট পুলিশ নোডাল অফিসারের কাছে এ বিষয়ে বিস্তারিত আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, দুপুর ১২টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে। অভিযোগ, রাজ্যে এমন অনেক ব্যক্তি রয়েছেন, যাঁরা ফৌজদারি মামলায় অভিযুক্ত বা অপরাধমূলক অতীত থাকা সত্ত্বেও বর্তমানে জামিন বা প্যারোলে মুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ শুধুমাত্র পদমর্যাদা এবং সম্ভাব্য হুমকির অভিযোগ দেখিয়ে সরকারি নিরাপত্তা পাচ্ছেন। এই প্রেক্ষিতেই কমিশন কড়া অবস্থান নিয়েছে।

কবে থেকে নিয়ম লাগু?                   

নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, ২ এপ্রিল রাতের মধ্যেই এই ধরনের সমস্ত ব্যক্তির নিরাপত্তা প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র, পুলিশ জেলা এবং কমিশনারেট এলাকায় বর্তমানে কতজন ব্যক্তি নিরাপত্তা পাচ্ছেন, তাঁদের নাম, পদবী-সহ পূর্ণাঙ্গ তালিকাও চাওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা জোরদার করার গুরুত্বপূর্ণ উদ্যোগ বলেই মনে করছেন অনেকে।  

বেআইনি জমায়েত রুখতে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা

এদিকে, রাজ্যে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রতিক অশান্তির ঘটনাকে সামনে রেখে আরও কড়া হয়েছে কমিশন। বেআইনি জমায়েত রুখতে ইতিমধ্যেই রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কমিশনের অনুমতি ছাড়া কোনও মিছিল, সভা বা জমায়েত করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে সঙ্গে সঙ্গে গ্রেফতারের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, CEO দফতর-এ যাওয়ার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তৃণমূলপন্থী সংগঠন BLO অধিকার রক্ষা কমিটি-র ধর্নামঞ্চ নিয়েও সতর্কবার্তা দিয়েছে কমিশন। ফের যদি সেখানে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখানোর চেষ্টা হয়, তাহলে সংশ্লিষ্টদের দ্রুত সাসপেনশনের নির্দেশ দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গল ও বুধবার দফায় দফায় অশান্তির পর ইতিমধ্যেই CEO দফতরের বাইরে দুটি বিক্ষোভমঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কোনওরকম প্রভাব খাটানো রুখতেই কমিশনের এই দ্বিমুখী কড়া পদক্ষেপ।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget