এক্সপ্লোর

আবার শিরোনামে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ! হঠাৎ বন্ধ সিসিটিভি মনিটর ! চাঞ্চল্যকর অভিযোগ কুণাল ঘোষের

একটু পরেই খুলবে ইভিএম। সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা।

কলকাতা : পশ্চিমবঙ্গের মসনদে শেষ পর্যন্ত কারা বসবে? কোন ফুলে আস্থা রাখলেন রাজ্যবাসী? টানা রাজনৈতিক উত্তাপ, তীব্র প্রচার, নাগরিকত্ব থেকে অনুপ্রবেশ— একাধিক ইস্যুকে সামনে রেখে হওয়া ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কাউন্টডাউন শুরু। একটু পরেই খুলবে ইভিএম। সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা।

গণনার আগেই উঠল বড় অভিযোগ । ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের কাউন্টিং সেন্টারে হঠাৎ বন্ধ হয়ে যায় সিসিটিভি মনিটর— এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, “ভিতরে কী হচ্ছে? স্ক্রিনে কিছু নেই কেন?” ভিডিও ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

একইসঙ্গে কৃষ্ণনগরেও সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি দাবি করেন, “কৃষ্ণনগরের চারটি কেন্দ্রে ২ মিনিট ১৬ সেকেন্ড ক্যামেরা বন্ধ ছিল।” তাঁর অভিযোগ, রাত ১১টা ৫২ মিনিট থেকে কৃষ্ণনগর উত্তর, চাপড়া, কালীগঞ্জ এবং নাকাশিপাড়া কেন্দ্রের সিসিটিভি সম্প্রচার বন্ধ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা।

যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরাপদ রাখতেই একাধিক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকাল ৮টা থেকে ৭৭টি কাউন্টিং সেন্টারে একযোগে গণনা শুরু হবে। ভোট গণনার জন্য অতিরিক্ত ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

কমিশন সূত্রে খবর, গণনাকেন্দ্রের ভিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়া যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তার দায়িত্ব থাকবে কাউন্টিং অবজার্ভারদের ওপরে। অন্যদিকে গণনাকেন্দ্রের বাইরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা দেখবেন পুলিশ অবজার্ভাররা। তবে তাঁরা গণনা কক্ষে প্রবেশ করতে পারবেন না।

দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্র বাদে বাকি ২৯৩টি বিধানসভা আসনের গণনা হবে সোমবার। প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালট, তারপর ধাপে ধাপে খোলা হবে ইভিএম। রাউন্ডে রাউন্ডে সামনে আসবে ট্রেন্ড, স্পষ্ট হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন। দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্র বাদে রাজ্যের বাকি ২৯৩টি বিধানসভা আসনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হবে গণনার প্রক্রিয়া। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপর ধাপে ধাপে শুরু হবে EVM-এর ভোট গণনা।

গণনায় কড়া নজর কমিশনের

ভোট গণনাকে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ রাখতে একাধিক বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি করা হয়েছে কড়া বিধিনিষেধ। অনুমতি ছাড়া সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকবে। পুরো গণনা প্রক্রিয়ার ওপর নজর রাখতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি চলবে ভিডিওগ্রাফিও। কমিশনের পর্যবেক্ষকরা প্রতিটি রাউন্ডের গণনার ওপর নজর রাখবেন।

গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় থাকছে ত্রিস্তরীয় ব্যবস্থা। মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। গণনাকেন্দ্রের ভিতর ও বাইরে জোরদার করা হয়েছে নিরাপত্তা বলয়। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র QR কোড ভিত্তিক বৈধ পরিচয়পত্র থাকলেই গণনাকেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। কাউন্টিং অবসার্ভার এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন না।

সম্পূর্ণ গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন ১৬৫ জন অতিরিক্ত কাউন্টিং অবজার্ভার এবং ৭৭ জন পুলিশ অবজার্ভার নিয়োগ করেছে। 


আরও পড়ুন :  'আমায় ভুল বুঝ না' ভোট গণনার আগেই কেমন এমন বার্তা বিজেপি প্রার্থী 'অভয়ার মা'-র?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget