এক্সপ্লোর

WB Election Results 2021: তারকায় বাজিমাত তৃণমূলের, ভরাডুবি বিজেপির

তারকা প্রার্থী দিয়ে ভোটবাক্সে ফসল তুলল তৃণমূল। একই পথে হেঁটে প্রায় খালি হাতে ফিরতে হল বিজেপিকে। তারকা সাংসদদের বিধায়ক প্রার্থী করেও এল না সাফল্য। যা নিয়ে দলেই শুরু হয়েছে দ্বন্দ্ব।

কলকাতা : তারকা প্রার্থী দিয়ে ভোটবাক্সে ফসল তুলল তৃণমূল। একই পথে হেঁটে প্রায় খালি হাতে ফিরতে হল বিজেপিকে। তারকা, সাংসদদের- বিধায়ক পদপ্রার্থী করেও এল না সাফল্য। যা নিয়ে দলেই শুরু হয়েছে দ্বন্দ্ব।

দলের একাংশে তারকাদের ভোটে নামানো নিয়ে আপত্তি উঠেছিল আগেই। মাঠে-ময়দানের নেতা-কর্মীদের বিধায়ক পদের টিকিট দেওয়ার দাবি তুলেছিলেন পদ্ম শিবিরের প্রাচীনপন্থীরা। যদিও সেই দাবিতে আমল দেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতারা। ভোট গণনার পর এখন হাপিত্যেশ করতে হচ্ছে তাঁদের। কারণ একটাই, তারকা দিয়ে তৃণমূলে সাফল্য এলেও 'ভাণ্ডার শূন্য' বিজেপির।

রাজ্যের বিধানসভা ভোটে তৃণমূলকে কাউন্টার করতে দুই তারকা সাংসদকে মাঠে নামায় বিজেপি। টালিগঞ্জে মমতার মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী হন গায়ক বাবুল সুপ্রিয়। অতীতে আসানসোলে একাই লড়ে বিজেপির গড় তৈরি করেছিলেন তিনি। যদিও টালিগঞ্জে বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। একই অবস্থা হয়েছে চুঁচুড়ায়। সেখানেও অভিনেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারের মুখ দেখতে হয়। তৃণমূলের অসিত মজুমদারের কাছে হারতে হয়েছে তাঁকে।

একই হাল হয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও। বেহালা পশ্চিম থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তাঁকেও হারতে হয়েছে। পাশাপাশি বেহালা পূর্বেও একই হাল পদ্ম শিবিরের। সেখানে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয় অভিনেত্রী পায়েল সরকারকে। সেখানেও জয়ের মুখ দেখতে পারেনি গেরুয়া ব্রিগেড।

প্রথম থেকেই চর্চা চলছিল তৃণমূল নেত্র্রীর ছেড়ে আসা আসন ভবানীপুর নিয়ে। যেখানে প্রার্থী করা হয়েছিল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। এখানে বিজেপির ডার্ক হর্স ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যদিও শেষ হাসি হাসতে পারেননি তিনি। একই হাল হয়েছে হুগলির চণ্ডীতলা বিধানসভার ক্ষেত্রে। এখানে তৃণমূলের স্বাতী খোন্দকারের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। কিন্তু জয়ের মুখ দেখতে পাননি তিনি। বিজেপির 'সবেধন নীলমণি' বলতে হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর আসন থেকে জয় পান তিনি।

এদিকে তারকাদের জয়ের ব্রিগেডে অনেক এগিয়ে তৃণমূল। অর্জুন সিংহের গড় ব্যারাকপুর আসন থেকে জয় পেয়েছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। মেদিনীপুর থেকে জিতেছেন অভিনেত্রী জুন মালিয়া। উত্তরপাড়া থেকে সিটিং এমএলএ প্রবীর ঘোষালকে হারিয়েছেন কমেডিয়ান কাঞ্চন মল্লিক। সোনারপুর দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসুকে হারান তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। তবে কিছু কেন্দ্রে হার স্বীকার করতে হয়েছে ঘাসফুল ব্রিগেডকে। তৃণমূলে তারকাদের মধ্যে হারের মুখ দেখতে হয়েছে সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget