এক্সপ্লোর

Kaustav Bagchi VS Raj Chakraborty: প্রচারে 'পা ধোয়ানো' ঘিরে তুঙ্গে তরজা! ভাইরাল হওয়ার ট্রেন্ড? বাকযুদ্ধে জড়ালেন কৌস্তভ-রাজ

WB Election: ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী ও রাজ চক্রবর্তীর প্রচারের একটি ভিডিও ঘিরে জোর বিতর্ক শুরু।

ব্যারাকপুর: বঙ্গ ভোট একেবারে দোরগোড়ায়। আর মাত্র কয়েকদিন পর, অর্থাৎ ২৩ এপ্রিল বাংলায় প্রথম দফা। যে কটা দিন হাতে আছে, প্রচারে কাজে লাগাচ্ছেন প্রার্থীরা। তবে ২০২৬ বিধানসভা নির্বাচন প্রচারের কৌশল অনেকটা বদলে গিয়েছে। আগে প্রার্থীরা শুধুমাত্র বিভিন্ন ইস্যুকে তুলে ধরে ভোট প্রচার করতেন। কিন্তু বর্তমানে তা প্রায় ব্রাত্য। এখন ভাইরাল-এর যুগ। সোশ্যাল মিডিয়া ও মানুষের মনে চর্চার জায়গা তৈরি করতে এমন কিছু সিনেমার মতো নাটকীয় মুহূর্তের সৃষ্টি করছেন, যা সত্যিই চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ঠিক এমনটা করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী ও রাজ চক্রবর্তী। 

সম্প্রতি, তাঁদের একটি প্রচারের ভিডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে, প্রচারে বেরিয়ে একজন দলিত পরিবারের বৃদ্ধার পা দুধ দিয়ে ধুইয়ে দিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। তারপর ষষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি। অন্যদিকে, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর পা ধুইয়ে দিলেন সেই এলাকার ১৪(ঙ) ওয়ার্ডের এক বয়স্ক মহিলা ভোটার। আর এই ভিডিও ঘরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তাঁদের এই কর্মকাণ্ড।  

এই পা ধোয়ানো নিয়ে একে অপরকে আক্রমণ করেন কৌস্তভ ও রাজl বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী বলেন, '' দুধ এবং জল দিয়ে পা ধোয়ানোর পর আমি তাঁকে মালা পরিয়ে সম্বর্ধনা জানিয়েছি। এটা কিছুই না, এটা সম্মান। উনারা যে দীর্ঘদিন ধরে সমাজের জন্য কাজ করে এসেছেন, সমাজের কাজের জন্য এই সম্মান।'' তিনি রাজ চক্রবর্তীকে কটাক্ষ করে বলেন, ''ব্যারাকপুরের তৃণমূলের বিধায়ককে একটি ভিডিওতে কয়েকদিন আগে দেখা গেছে একজন বয়স্ক মানুষ পা ধুয়ে দিচ্ছেন জল দিয়ে। এবং সেটা তিনি উপভোগ করছেন। এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়। বয়স্ক মানুষ আপনার পায়ে হাত দিচ্ছেন আর আপনি সেটা মেনে নিচ্ছেন? আপনার অহংকার কোন পর্যায়ে পৌঁছে গেছে ভাবুন।''

রাজ চক্রবর্তী জানান, '' আমি প্রস্তুত ছিলাম না। হঠাৎ করেই উনি এসে আমার পা ধুয়ে দিচ্ছেন, আমি চটিটা খুলে দাঁড়ালাম। উনি বললেন দাঁড়াও দাঁড়াও বাবা, তুমি আমার বাড়িতে এসছো, তুমি আমার নারায়ণের মত। উনি আমার পা ধুয়ে দিলেন, মিষ্টি খাওয়ালেন, আমায় আদর করলেন গালে হাত দিয়ে। কিন্তু কৌস্তভ কি হয়, ক্যামেরা নিয়ে যায়, মানুষের পা ধুয়ে দিয়ে সেটা হাইলাইট করার জন্য। ওদের দল শেখায়, কি করে ধর্মের নামে বা এই ভাবে প্রচার করে মানুষের কাছে পৌঁছবে বা ভোট চাইবে।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget