এক্সপ্লোর

WB Election 2021 News: তৃণমূল থেকে বিজেপিতে আসা পার্থসারথি কি রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের প্রার্থী? টাঙানো হল ফ্লেক্স-পোস্টার

এখনও ভোটের দিনক্ষণ ঠিক হয়নি। প্রার্থী তালিকা প্রকাশ করেনি কোনও রাজনৈতিক দল। কিন্তু, কে বা কারা এই ফ্লেক্স টাঙাল তা নিয়ে শুরু হয়েছে তরজা।

সুজিত মণ্ডল,নদিয়া: গত ৩০শে জানুয়ারি, রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়াদের সঙ্গে দিল্লিতে অমিত শাহের বাড়িতে যান রানাঘাটের পদত্যাগী পুর-প্রশাসক পার্থসারথি চট্টোপাধ্যায়। অন্যান্যদের সঙ্গে তিনিও যোগ দেন বিজেপিতে। এই পার্থসারথি চট্টোপাধ্যায়ই কি আগামী বিধানসভা ভোটে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী! তাঁর নামে নদিয়ার তাহেরপুর, রানাঘাট পুরসভার একাধিক জায়গায় টাঙানো হয়েছে এমনই একাধিক ফ্লেক্স-পোস্টার! তাতে লেখা, আসন্ন বিধানসভা নির্বাচনে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী জননেতা পার্থসারথি চ্যাটার্জীকে এই চিহ্নে ভোট দিন।

এখনও ভোটের দিনক্ষণ ঠিক হয়নি। প্রার্থী তালিকা প্রকাশ করেনি কোনও রাজনৈতিক দল। কিন্তু, কে বা কারা এই ফ্লেক্স টাঙাল তা নিয়ে শুরু হয়েছে তরজা। পার্থসারথি চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, গোটা ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের চক্রান্ত। তিনি বিজেপিতে যোগদান করে আপ্লুত। কাজেই এটা যারা করেছে তারা চক্রান্ত করেই করছে। তারা ইচ্ছাকৃতভাবে বিজেপির সঙ্গে তাঁর একটা বিভেদ বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু এতে তারা সাফল্য পাবে না। এই চক্রান্ত পুরোপুরি তৃণমূল কংগ্রেসের।

একই অভিযোগ তুলেছে জেলা বিজেপি নেতৃত্বও। নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি অশোক চক্রবর্তী বলেন, বলেন, প্রার্থী কে হবে তা ঠিক করবে দলের উচ্চ নেতৃত্ব। সাধারণ কর্মকর্তারা ঠিক করতে পারেনন না। আর এইরকম ফ্লেক্স বিজেপি দেয়নি। তৃণমূলী স্বার্থান্বেষী মানুষের এর পিছনে হাত রয়েছে। বিজেপির কার্যকর্তারা এমন কাজ করতে পারেন না। বিজেপিকে দ্বিখণ্ডিত করা, কার্যকর্তাদের মধ্যে ভুল বোঝাবুঝি করানোর একটি অপচেষ্টা মাত্র। যদিও তাতে তারা সফল হবে না।

যদিও এর সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল। নদিয়া জেলা সাধারণ সম্পাদক সাধন সরকার দাবি করেছেন, তাহেরপুরে বিজেপির অস্তিত্বই বিপন্ন। পার্থসারথি চট্টোপাধ্যায় যেদিন তৃণমূল ছেড়ে চলে গিয়েছেন, সেদিন থেকে তাঁর সঙ্গে কোনও রকম সম্পর্ক নেই। এখানে বিজেপি তাদের জল মাপতে চাইছে। এর সঙ্গে আমাদের দলের কোনও সংযোগ নেই।

কংগ্রেস থেকে তৃণমূলে আসার পর, ২০১০ ও ২০১৫ সালে তৃণমূলের টিকিটে জিতে রানাঘাট পুরসভার চেয়ারম্যান হন পার্থসারথি চট্টোপাধ্যায়। ২০১১ সালে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক হন তিনি। ২০১৬ সালের বিধানসভা ভোটে অবশ্য হেরে যান। সম্প্রতি তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। গত ২৫ জানুয়ারি, পার্থসারথি চট্টোপাধ্যায়কে তৃণমূলের জেলা সহ সভাপতির পদ থেকে সরানো হয়। তার দুদিনের মাথায়, রানাঘাটের পুর প্রশাসকের পদ ছাড়েন পার্থসারথি। এরপর বিজেপিতে যোগদান।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget