এক্সপ্লোর

West Bengal Elections 2021: ব্রিগেডে একবারও বন্দে মাতরম উচ্চারিত হল না: শমীক ভট্টাচার্য

West Bengal Elections 2021: BJP attacked Left and Congress alleging communal politics. | কংগ্রেস সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ করেছে, দাবি শমীকের।

কলকাতা: বাম-কংগ্রেস-আইএসএফ-কে একযোগে আক্রমণ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। তাঁর দাবি, বাম ও কংগ্রেস সাম্প্রদায়িক রাজনীতি করছে। অতীতে যেভাবে তারা সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়েছে, এখনও সেটাই করছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও বামেদের মদত দিচ্ছে বলে দাবি শমীকের। 

এই বিজেপি নেতা বলেন, ‘সম্পূর্ণ সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ। পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন। পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবেন। বিজেপি সাম্প্রদায়িক আর ভাইজানের রাজনীতি অসাম্প্রদায়িক রাজনীতি, ধর্মনিরপেক্ষ রাজনীতি! কোন ধর্মনিরপেক্ষতার স্লোগানগুলো আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দেখল? আমরা কংগ্রেসের বক্তাদের মধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম, বিপিন চন্দ্র পালের নাম শুনলাম। ১০ হাজার কংগ্রেস কর্মী খুন হওয়ার দাবি করা নেতাদের মুখেও ইনকিলাব জিন্দাবাদ শুনলাম। কিন্তু এতবড় ব্রিগেডে একবারও বন্দে মাতরম শব্দ উচ্চারিত হল না। সম্পূর্ণভাবে সাম্প্রদায়িকতার কাছে, ভাইজানের কাছে, মহম্মদ সেলিমের কাছে, তাদের এই নতুন বিন্যাসের কাছে আত্মসমর্পণ করল শতাব্দীপ্রাচীন কংগ্রেস। আর দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মাটিতে যাঁরা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেছেন, যাঁরা জয় শ্রীরামের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ পেয়েছেন, তাঁরা আজ আত্মসমর্পণ করলেন তাদের কাছে। কী হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ? পশ্চিমবঙ্গকে এঁরা কোন দিকে নিয়ে যেতে চাইছেন, সেটা সময়ই বলে দেবে। পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নেবেন।’

আজ বাম-কংগ্রেস-আইএসএফ-এর ডাকা ব্রিগেড সমাবেশের মধ্যমণি ছিলেন আইএসএফ-এর প্রতিষ্ঠাতা সদস্য আব্বাস সিদ্দিকি। তিনি বিজেপি-র পাশাপাশি তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করেন। আব্বাস বলেন, ‘বাংলার মানুষ মমতার সরকারের উপর ক্ষিপ্ত। যদি এই সমঝোতা আরও এক সপ্তাহ আগে হত, তাহলে ব্রিগেডে দ্বিগুণ মানুষ আনতাম। আগামী দিন বিজেপি ও বিজেপি সরকারের টিম মমতাকে উৎখাত করব। ভোটে মমতাকে শূন্য করে ছাড়ব।’

‘মানুষের কাছে আমাদের যেতে হবে, তাঁদের কথা শুনতে হবে। সমালোচনা করলে মাথা পেতে নিতে হবে।’ আত্মসমালোচনার সুর সূর্যকান্ত মিশ্রর গলায়। ‘মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন দিদিকে বলো। এমন বলেছেন গোটা দলটাই বিজেপি হয়ে গেছে,’ কটাক্ষ সিপিএমের রাজ্য সম্পাদকের।

‘মোদি ও দিদির মধ্যে কোনও ফারাক নেই। মোদি-দিদির বিরোধিতা করলেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়।’ ব্রিগেডের সভা থেকে একযোগে তৃণমূল-বিজেপিকে আক্রমণ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 

এই সমাবেশের পরেই বাম-কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget