এক্সপ্লোর

Loksabha Election 2024: ছাপ্পা ভোটের অভিযোগ, দুই লোকসভা কেন্দ্রের দুই বুথে শুরু পুনর্নির্বাচন

Loksabha Election Re Poll 2024: বঙ্গ বিজেপির চিঠির পরেই বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের ২টি বুথে আজ ফের ভোট।

কলকাতা: ফল ঘোষণার আগের দিন আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। বারাসাত লোকসভা কেন্দ্রের (Loksabha Election 2024) কদম্বগাছিতে শুরু হয়েছে ভোটগ্রহণ। পাশাপাশি পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুরেও। 

কেমন হচ্ছে বারাসাতের ভোট?

বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দারপাড়ার ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচনে এখনও পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই চলছে। শনিবার এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের পোলিং এজেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। অ্য়াসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। আজ ওই বুথেই পুনর্নির্বাচন হচ্ছে। 

দেরিতে শুরু ভোটগ্রহণ: পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার ২৬ নম্বর বুথে আড্ডিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠে। ভোট প্রস্তুতিতে দেরি হওয়ায় একঘণ্টা পর সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শনিবার ১ জুন সপ্তম দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়। এই বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ জানিয়ে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিজেপি। কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার দাবি, বিরোধী ও নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে পুনর্নির্বাচন হচ্ছে।

আগামীকাল, ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা। নির্ধারিত হবে রাজ্যে ৫০৭ জন প্রার্থীর ভাগ্য। তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রং রুম তৈরি করে ব্যালট বক্স রাখা হয়েছে। চারপাশে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টা চলছে নজরদারি। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের ৪২টি লোকসভা আসনে ভোট-গণনার জন্য মোট ৫৫টি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮টি। কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকছে ১৪৪ ধারা। রাজ্যের ৫৫ টি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ৯২ কোম্পানি কেন্দ্রীয়, থাকবেন ২ হাজার ৫২৫ জন রাজ্য পুলিশের কর্মী। নির্বাচন কমিশন সূত্রে খবর, একমাত্র প্রার্থী অথবা তাঁর নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন। গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না।

কমিশন সূত্রে খবর, গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন অর্থাৎ ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক থাকবেন। EVM গণনার জন্য ৪১৮ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ARO থাকছেন। গণনা কেন্দ্রে থাকছেন মাইক্রো অবজার্ভার-সহ ২৫ হাজার গণনা কর্মী। কমিশন সূত্রে খবর, প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। ৩ লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে। শেষে হবে EVM গণনা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: নদিয়ায় সিপিএমের কাউন্টিং এজেন্টকে মার, কাঠগড়ায় তৃণমূল

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget