এক্সপ্লোর

Loksabha Election 2024: নদিয়ায় সিপিএমের কাউন্টিং এজেন্টকে মার, কাঠগড়ায় তৃণমূল

Nadia News: ভোট গণনার একদিন আগে সিপিএমের এক কাউন্টিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সুজিত মণ্ডল, রানাঘাট: ভোট পর্ব মিটলেও (Loksabha Election 2024) থামছে না অশান্তি। ভোট গণনার এবার রানাঘাটে আক্রান্ত সিপিএমের কাউন্টিং এজেন্ট। মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত সিপিএম নেতা অপূর্ব মজুমদার গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

আক্রান্ত সিপিএমের কাউন্টিং এজেন্ট: ভোট গণনার একদিন আগে সিপিএমের এক কাউন্টিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট থানার মাটিকুমড়া বাজার এলাকায়। ঘটনা গুরুতর জখম হয়েছেন আক্রান্ত সিপিএম নেতা অপূর্ব মজুমদার। তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই সিপিএম কর্মীদের ভোট গণনায় অংশ না নেওয়ার জন্য ভয় দেখাচ্ছিল তৃণমূল। সেই কারণে রবিবার সকাল প্রায় এগারোটা নাগাদ মাটিকুমড়ার বাজারে আচমকাই অপূর্বর ওপর হামলা চলে। বাঁশ, ইট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় তাঁকে মারা হয় বলে অভিযোগ। এদিনের মারধরের ঘটনায় রানাঘাট-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আশিস দাস ও নোকাড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের উৎপল হাজরার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এদিন রানাঘাট মহকুমা হাসপাতালে আক্রান্ত অপূর্বকে দেখতে আসেন সিপিএমের রানঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী অলকেশ দাস। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে নদিয়ার কালীগঞ্জে ভোট-পরবর্তী হিংসার ঘটনা। গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে বিজেপি কর্মীকে। বিজেপি কর্মীর হাফিজুল শেখ মাথা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। শনিবার সন্ধেয় বছর পঁয়ত্রিশের বিজেপি কর্মী বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিলেন।  অভিযোগ, সেইসময়ই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে মাথায় কোপ মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেপি কর্মীর। এরপর দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের দাবি, লোকসভা ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন হাফিজুল, সেই আক্রোশেই খুন। ঘটনাস্থলে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। যদিও তৃণমূলের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। পুলিশের দাবি, মৃতের নামে পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তার জেরেই খুন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election Result 2024 : কালই লোকসভা ভোটের ফল ঘোষণা! কোথায় কত রাউন্ডের পর জানা যাবে রেজাল্ট?

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget