এক্সপ্লোর

Election Campaign: পুরশুড়ায় অভিনব ভোট-প্রচার, কেউ চালালেন লাঙল, কেউ বাটলেন মশলা

West Bengal Assembly Election 2026: ভোট বড় বালাই। ভোটারদের মন জয় পেতে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা।

পুরশুড়া : মালদায় প্রচারে বেরিয়ে চাষিদের সঙ্গে আলু তুলেছিলেন বিজেপি প্রার্থী। এবার পুরশুড়ায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন বিজেপি প্রার্থী। পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিমান ঘোষ প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টেনেছেন। চাষিরা ফসল ফলিয়ে দাম পাচ্ছেন না। তাই লাঙল টেনে চাষিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ফসলের দাম না থাকার ব্যাপারে প্রতিবাদও জানান বিজেপি প্রার্থীর। 

অন্যদিকে, হুগলির পুরশুড়ায় তৃণমূল প্রার্থীরও অভিনব প্রচার দেখা গিয়েছে। আর এভাবে অভিনব প্রচারের মাধ্যমেই ভোটারদের বার্তাও দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এরপর আবার রান্নাতেও সাহায্য করেন তিনি। এর আগে গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজিকেও দেখা গিয়েছে ভোটারের বাড়িতে গিয়ে রান্না করেছেন তিনি। বাড়ির লোকের মতোই চেয়ে-চিন্তা মাছ-ভাতও খেয়েছেন তিনি। এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপ-আলোচনা করতেও দেখা গিয়েছে নির্মল মাজিকে। 

ভোট বড় বালাই। ভোটারদের মন জয় পেতে মরিয়া সব রাজনৈতিক দলের প্রার্থীরা। হুগলির পুরশুড়ায় প্রচারে বেরিয়ে মাঠে নেমে লাঙল টানলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। আবার গৃহস্থের হেঁশেলে ঢুকে শীল-নোড়া দিয়ে মশলা বাটলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। এর আগে নির্বাচনী প্রচারে বেরিয়ে জল কাদায় নেমে চাষিদের সঙ্গে আলু তুলতে দেখা গিয়েছে মালদা বিধানসভার বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে। যদিও তৃণমূলের অভিযোগ, ভোটের আগে এলাকায় দেখা যায়নি সেখানকার ৫ বছরের এই বিধায়ককে। এখন ভোট নেওয়ার জন্য এলাকায় নাটক করতে এসেছেন তিনি। এভাবেই বিজেপি প্রার্থীর আলু তোলার কাজকে কটাক্ষ করেছে তৃণমূল। 

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২ দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে ভারতীয় জনতা পার্টির। তৃণমূল ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি। অন্যদিকে আইএসএফ- এর প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আজ, ২৩ মার্চ। হুমায়ুন কবীরও তাঁর নতুন দল 'আমজনতা উন্নয়ন পার্টি'- র প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন। হুমায়ুন নিজেই লড়বেন ২টি বিধানসভা কেন্দ্র থেকে। এবারের বিধানসভা নির্বাচনে এমন চিত্র দেখা যাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও। নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে লড়বেন শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget