এক্সপ্লোর

Narendra Modi: 'পশ্চিমবঙ্গে বোমা তৈরির কুটির শিল্প চলছে', সিউড়ির সভা থেকে শাসক দলকে আক্রমণ মোদির

West Bengal Assembly Election 2026: 'এ রাজ্যে বোমা ও অস্ত্র ভাণ্ডার বানাচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বোমা তৈরির কুটির শিল্প চলছে। প্রতিরক্ষায় আত্মনির্ভর হচ্ছে দেশ, আর বাংলা বোমা তৈরির কুটির শিল্পে।'

সিউড়ি, বীরভূম: বিধানসভা নির্বাচনের আগে হলদিয়া এবং আসানসোলের পাশাপাশি বীরভূমের সিউড়িতেও সভা করেছেন নরেন্দ্র মোদি। আসন্ন বিধানসভা নির্বাচনে সিউড়ি থেকে বিজেপির হয়ে লড়বেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এদিন সিউড়ির সভা থেকে নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছে বীরভূমের বগটুইয়ের ঘটনার কথা। এছাড়াও শাসক দলকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেছেন, 'এই রাজ্যে বোমা তৈরির কুটির শিল্প চলছে। অলিতে গলিতে বোমা তৈরির কারখানা রয়েছে। কাঁচা বোমা তৈরি হচ্ছে।' এর পাশাপাশি বীরভূমের 'গ্যাং ওয়ার' থেকে 'বালি-পাথর লুঠ', কোনও কিছু নিয়েই বিরোধীদের আক্রমণ করতে ছাড়েননি মোদি।           

সিউড়ির সভা থেকে বৃহস্পতিবার মোদি বলেন, 'এখানে সবার ভবিষ্যতও বন্ধ হয়ে যাচ্ছে। দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে। আর এ রাজ্যে বোমা ও অস্ত্র ভাণ্ডার বানাচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বোমা তৈরির কুটির শিল্প চলছে। প্রতিরক্ষায় আত্মনির্ভর হচ্ছে দেশ, আর বাংলা বোমা তৈরির কুটির শিল্পে। প্রাকৃতিক সম্পদও লুঠ করছে তৃণমূল সরকার।'        

সরাসরি শাসক দলকে নিশানা করে মোদি বলেন, 'তৃণমূলের মহা-জঙ্গলরাজের সাক্ষী বীরভূম। এখানকার বগটুই মানবতার লজ্জা। বীরভূমে গ্যাং-ওয়ার ও বালি-পাথর নিয়ে লুঠ চলছে। তৃণমূল নেতাদের আশীর্বাদেই সব চলছে। বাংলার মাটি দখল করে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। তৃণমূলের লোকেরা অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি বানিয়ে দিচ্ছে। দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় বিপদ অনুপ্রবেশকারীরা। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের মদতদাতাদের বিরুদ্ধে বিশেষ তদন্ত হবে। অনুপ্রবেশকারীদের তাড়িয়ে মদতদাতাদের জেলে ভরা হবে। এটাই মোদির গ্যারান্টি।' 

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর কোচবিহারে প্রথম সভা করেন নরেন্দ্র মোদি। কোচবিহারের রাস মেলার মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর দ্বিতীয় সভার দিন ছিল আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার। একসঙ্গে তিন জায়গায় সভা করেন নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনের আগে মোদির সভা হোক কিংবা ব্রিগেডের জনসভা, সর্বত্রই নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছে, 'বেছে বেছে হিসেব নেওয়া হবে।' তৃণমূল সরকারকে বিদায় করলেই পশ্চিমবঙ্গের কল্যাণ হবে, উন্নয়ন হবে, একথাও বারংবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। আগের সভাগুলির মতোই আজকের তিন সভাতেও বিরোধীদের, বলা ভাল তৃণমূল কংগ্রেসের সরকারকে নানা বিষয়ে কটাক্ষ করতে, কার্যত তুলোধনা করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদিকে। বিভিন্ন খাতে দুর্নীতি, পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারীদের প্রবেশ, বিভিন্ন ক্ষেত্রে লুঠ - সব বিষয়েই তৃণমূল সরকারকেই বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মোদি।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget