এক্সপ্লোর

Bengal Election 2026: 'এখনও সরকার এলই না তাতেই এত ঝামেলা করছে, যদি সরকার আসে...', ক্ষোভ উগরে দিলেন কালীঘাটের মহিলা ভোটার

Kalighat Lathi Charge : অপর এক মহিলা ভোটার বলেন, "লাঠি দিয়ে মারছে আমাদের। আমি তো আতঙ্কে মাথা ঘুরে ওখানটায় বসে পড়েছি।"  

কলকাতা : দফায় দফায় অশান্তি কালীঘাট। তৃণমূল বনাম শুভেন্দু অধিকারী। চরম উত্তেজনা ছড়াল কালীঘাটে। উত্তেজনা প্রশমনে কেন্দ্রীয়বাহিনী ও পুলিশে ছয়লাপ হয়ে গেছে হরিশ মুখার্জি রোড। অশান্তি ছড়িয়ে পড়ায় ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একাধিক মহিলা ভোটার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। এক মহিলা ভোটার বলেন, "লাঠিচার্জ করতে আরম্ভ করে দিল। ওদের এত বড় ক্ষমতা...এখনও সরকার এলই না তাতেই এত ঝামেলা করছে। যদি সরকার আসে তাহলে ওরা কী করবে মেয়েদের ওপরে ? অত্যাচারের শেষ থাকবে না। শুভেন্দু অধিকারী অনুমতি দিয়েছেন। লাঠি নিয়ে সবাইকে তাড়া করছিল। শুভেন্দু অধিকারী পারমিসন দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো বুথে ঘুরছেন। একা ঘুরছেন। আর উনি এতগুলো লোক নিয়ে এসে...। লাঠিচার্জ করছে মেয়েদের ওপরে। মেয়েরা কী করেছে ? মেয়েরা কী করছে, মেয়েদের ওপরে লাঠিচার্জ করছে ? ওই যে জয়বাংলা স্লোগান দিচ্ছে। সেইজন্য লাঠিচার্জ করছে। ওদের ব্যোম হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর মাথায় আগুন উঠে গেছে। মাথা পাগল হয়ে গেছে শুভেন্দু অধিকারী। পাগলা হয়ে গিয়ে আর কিছু করতে পারছেন না।"

অপর এক মহিলা ভোটার বলেন, "লাঠি দিয়ে মারছে আমাদের। আমি তো আতঙ্কে মাথা ঘুরে ওখানটায় বসে পড়েছি।"  

ঘটনার বিস্তার...

দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করতে হবে। এই লক্ষ্য নিয়ে ময়দানে নির্বাচন কমিশন। এই শেষ দফায় সবথেকে উল্লেখযোগ্য কেন্দ্র ভবানীপুর। কারণ, এখানে মুখোমুখি নির্বাচনী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। কাজেই সক্রিয় রয়েছে বাহিনীও। কিন্তু, অশান্তি এড়ানো গেল না কালীঘাটে। শুভেন্দু কালীঘাটে ঢুকতেই এদিন চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁকে দেখে নানা রকম স্লোগান উঠতে থাকে এলাকায়। যাঁরা স্লোগান দিচ্ছিলেন তাঁদের থামানোর চেষ্টা করেন কলকাতা পুলিশের কর্তব্যরতরা। কিন্তু, সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনে ফোন করে অভিযোগ জানান শুভেন্দু অধিকারী। কালীঘাট রোড ও হরিশ মুখার্জী রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে একের পর এক ফোন করতে থাকেন বিজেপি প্রার্থী। অন্যদিকে, মিত্র ইনস্টিটিউশনে ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যয়। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুন ; কালীঘাটে লাঠিচার্জ কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর, বন্দুক হতে কালীঘাট রোডে ঢুকল বাহিনী!

এর পাশাপাশি জয় হিন্দ ভবনের সামনেও উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যায় কেন্দ্রীয় বাহিনী।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget