এক্সপ্লোর

Pradyot Kishore Manikya Debbarma: 'প্রাসাদের অংশ বেচে কিনে নেব বিজেপি বিধায়কদের', ত্রিপুরায় কোন পথে TIPRA সুপ্রিমো ?

Tripura Election Result : ৩০টি আসনে এগিয়ে বিজেপি। ১৭টি আসনে এগিয়ে  বাম-কংগ্রেস জোট

আগরতলা : ত্রিপুরার (Tripura) ভোটে বিজেপির সঙ্গে বামেদের জোর টক্কর। ৩০টি আসনে এগিয়ে বিজেপি। ১৭টি আসনে এগিয়ে  বাম-কংগ্রেস জোট। তবে, নজর কাড়ছে তিপ্রা মথা পার্টি। কারণ, আঞ্চলিক এই দলটিও ১২টি আসনে এগিয়ে । কিন্তু, কোনও জাদুবলে এগিয়ে চলেছে টিএমপি ? অবশ্যই প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মার (Pradyot Kishore Manikya Debbarma) ক্যারিশ্মা।

তিপ্রা মথা পার্টি 

এই দলটি  তিপ্রা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স নামেও পরিচিত। এটি একটি আঞ্চলিক দল। যা প্রাথমিকভাবে ত্রিপুরার একটি সামাজিক সংগঠন ছিল। TIPRA-র নেতৃত্বে রয়েছেন প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা।

২০১৯ সালে প্রদ্যোৎ বিক্রমকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত করা হয়। কয়েক মাসের মধ্যেই দেববর্মা পদত্যাগ করেন। এই অভিযোগ তুলে যে, দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে দুর্নীতিগ্রস্ত লোকেদের মানিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। তিন মাস পর, তিনি আদিবাসীদের অধিকার নিয়ে লড়ার জন্য একটি সামাজিক সংগঠন গড়েন।

সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বিরুদ্ধে কংগ্রেস ও সিপিএমের সঙ্গে জোট করার দাবিতে নিশানা করেন। যদিও তাঁর দাবি উড়িয়ে দেন দেববর্মা। উপরন্তু, তিনি জানিয়ে দেন, রাজ পরিবারের হওয়ায় তিনি কখনোই কমিউনিস্টদের সঙ্গে হাত মেলাতে পারবেন না। কারণ, তিনি ত্রিপুরার শেষ রাজার ছেলে।

কিন্তু, TIPRA-র লক্ষ্য কী ?

তাদের মূল লক্ষ্য, 'গ্রেটার তিপ্রাল্যান্ড' নামে নতুন একটি রাজ্য গড়ে তোলা। দলের কাজকর্মকে রাজনৈতিক কর্মসূচির পরিবর্তে, গণআন্দোলন হিসাবে দেখতে পছন্দ করেন কর্মীরা।

এবার বিধানসভা নির্বাচনে ত্রিপুরার ৬০টি আসনের মধ্যে ৪২টিতে প্রার্থী দিয়েছে TIPRA। দেববর্মা এর আগেই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, এবার বিশাল মার্জিনে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তিপ্রা মথা-ই বর্তমানে একমাত্র দল যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে। এমনকী ৩০টি আসন পেলে বিজেপি বিধায়কদের কিনে নেওয়ার কথাও শুনিয়ে রেখেছেন তিনি।

ভোট পরবর্তী জোট বা ঘোড়া দৌড়ে তিনি থাকবেন কি না জানতে চাওয়া হলে, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেববর্মা বলেছিলেন, ৩০-এর অল্প কম আসন পেলে, তাহলে আমাদের প্রাসাদের একাংশ বিক্রি করে বিজেপি বিধায়কদের কিনে নেওয়ার কথা ভাবছি। 

প্রসঙ্গত, রাজনৈতিক ওয়াকিবহাল মহল আগেই বলেছিল, কংগ্রেস ছাড়ার পরে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মা এবার কিং মেকার হওয়ার দৌড়ে। কারণ, আদিবাসী অধ্যুষিত অন্তত ২০টি বিধানসভায় খেলা ঘুরিয়ে দিতে পারে তাঁর দল তিপ্রামথা।

আরও পড়ুন ; ত্রিপুরায় একাধিক আসনে এগিয়ে বিজেপি, কোনও আসনে এগিয়ে নেই তৃণমূল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget