এক্সপ্লোর

WB Elections 2021: দল ত্যাগের এক সপ্তাহের মধ্যে তৃণমূলে প্রত্যাবর্তন বিদায়ী কাউন্সিলরের

তিনি বিদায়ী তৃণমূল কাউন্সিলর তথা বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য সাথী বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে বিধান নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুর হাত ধরে বিধান নগরে তৃণমূলের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিকভাবে যোগদান করে তৃণমূলে ফিরলেন।

কলকাতা: গত রবিবার দমদম পার্কে বিজেপির দলীয় সভায় বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এক সপ্তাহ যেতে না যেতেই পাল্টে গেল ছবি। তৃণমূলে ফিরলেন তিনি।

তিনি বিদায়ী তৃণমূল কাউন্সিলর তথা বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য সাথী বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের মধ্যে বিধান নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুর হাত ধরে বিধান নগরে তৃণমূলের নির্বাচনী কার্যালয় আনুষ্ঠানিকভাবে যোগদান করে তৃণমূলে ফিরলেন। সেখানে উপস্থিত ছিলেন বিধান নগর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য নির্মল দত্ত।

তৃণমূলে ফিরে সাথী বন্দ্যোপাধ্যায় জানান সিদ্ধান্ত নিতে ভুল হয়েছিল। কিছু লোকের উপর রাগ হয়েছিল। সেই ভুলটা সাতদিন ধরে বোঝার চেষ্টা করলাম। যেখান থেকে আমি মানুষ হয়েছি সেখান থেকে আমি এই সাম্প্রদায়িক দলে কাজ করতে পারব না। আমি বিজেপিতে গিয়ে কী দেব? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করিনি? আমি মানুষের জন্য কাজ করেছি। এই প্রসঙ্গে তৃণমূল প্রার্থী সুজিত বসু জানান, ১০ বছর ধরে আমাদের দলের সঙ্গেই আছে সাথী। আমাকে ফোন করে। আমি ওঁকে বলি তুমি ফিরে এসো। ওঁকে বলি আগের মতোই তুমি কাজ করবে।

এদিকে হাতে আর মাত্র ক’টা দিন। প্রথম দফা ভোটের আগে শেষ রবিবার। তাই রাজ্যজুড়ে প্রচার তুঙ্গে। বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু ও বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। দু’জনই এদিন জনসংযোগ সারলেন নিজস্ব কায়দায়। এদিন লেকটাউনের শ্রীভূমি থেকে প্রচার শুরু করেন সুজিত বসু। যশোর রোড হয়ে বাঙ্গুর অ্যাভেনিউতে শেষ হয় প্রচার। বাঙ্গুর কালী মন্দিরে পুজোও দেন তিনি। বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু বলেন, মানুষ এর আগেও আমাকে আশীর্বাদ করেছেন। আমি সব সময় ভাল কাজ করার চেষ্টা করছি। আশা করি এবারও মানুষের আশীর্বাদ পাব। মমতার সঙ্গে মানুষের জন্য কাজ করব। তৃণমূল প্রার্থী যখন হুডখোলা জিপে প্রচারে ব্যস্ত, বিজেপি প্রার্থী তখন খাবারের দোকানে প্রভাতী আড্ডা জমিয়েছেন। সল্টলেকের সিএফ ব্লকে খাবারের দোকানে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়। 

 

 

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget