এক্সপ্লোর

2022 Cannes: দীপিকা থেকে শুরু করে ঐশ্বর্য্য, 'কান'-এর মঞ্চে নজর কাড়লেন কোন পাঁচ ভারতীয় নায়িকা?

2022 Cannes: 'কান'-এর রেড কার্পেটে প্রথমবার পা রেখেই স্পটলাইট কাড়লেন অনেকে। অনেক নায়িকাই আবার 'কান' চলচ্চিত্র উৎসবের চেনা মুখ। তবে এই বছর নতুন হয়ে ধরা দিলেন তাঁরাও।

কলকাতা: কান-এর মঞ্চে দেশি দ্যুতি। দীপিকা পাড়ুকোন থেকে ঐশ্বর্য্য রাই বচ্চন, বিদেশের মাটিতে ভারতের দূতেরা কেমন সাজলেন? 'কান'-এর রেড কার্পেটে প্রথমবার পা রেখেই স্পটলাইট কাড়লেন অনেকে। অনেক নায়িকাই আবার 'কান' চলচ্চিত্র উৎসবের চেনা মুখ। তবে এই বছর নতুন হয়ে ধরা দিলেন তাঁরাও। ২০২২ সালে 'কান'-এ নজর কাড়লেন কোন পাঁচ ভারতীয় নায়িকা? এক ঝলকে দেখে নেওয়া যাক নায়িকাদের আর জেনে নেওয়া যাক তাঁদের সাজ সম্পর্কে টুকরো টুকরো তথ্য।

ঐশ্বর্য্য রাই বচ্চন 

'কান' উৎসবে প্রতিবারই আলাদা করে যাঁর দিকে নজর থাকে তিনি ঐশ্বর্য্য রাই বচ্চন। প্রাক্তন মিস ওয়ার্ল্ড প্রত্যেকবারই তাঁর ফ্যাশান সেন্স দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাকি নায়িকাদের। কানের রেড কার্পেটে বরাবরই নজর কেড়েছেন বচ্চন বধূ। বাদ গেল না ২০২২ সালও। 'কান' -এর প্রথমদিন 'শকিং পিঙ্ক' রঙের ব্লেজার ও প্যান্ট বেছেছিলেন ঐশ্বর্য্য। খোলা চুলের সঙ্গে পায়ে ছিল একই 'শকিং পিঙ্ক' স্টিলেটো। গয়নার আধিক্য ছিল না সাজে। দ্বিতীয় দিনের সাজ আবার সম্পূর্ণ আলাদা। ঐশ্বর্য্যর কালো গাউনের একাংশে যেন ফুলেল স্বর্গ। কালো গাউনকে সাজানো হয়েছিল ফুলের সাজে। নায়িকার একদিকের হাতাও ফুলের তৈরি। সেই সাজ আত্মবিশ্বাসের সঙ্গেই কানের রেড কার্পেটে নিয়ে আসেন ঐশ্বর্য্য। তৃতীয় দিনে হালকা গোলাপি গাউন বেচেছিলেন ঐশ্বর্য্য।

দীপিকা পাড়ুকোন

গত কয়েকবছর 'কান'-এর মঞ্চে নজর কেড়েছেন তিনি। আর এবার কেবল উপস্থিত থাকা নয়, 'কান'-এ ছবির ঝাড়াই বাছাইয়ের দায়িত্বও রয়েছে দীপিকার কাঁধে। প্রথমদিন রেড কার্পেটের জন্য সব্য়সাচী মুখোপাধ্যায়ের কালো সোনালি শাড়িতে সেজেছিলেন দীপিকা। অফ শোলডার ব্লাউজের সঙ্গে ভারি দুল পরেছিলেন দীপিকা। চুল বেঁধেছিলেন খোঁপা করে। দ্বিতীয় দিন কালো পাশ্চাত্য পোশাকে সেজেছিলেন দীপিকা। আর তৃতীয় দিনের জন্য ঢালা লাল গাউন বেছে নিয়েছিলেন বলিউডের মস্তানি।

তমন্না ভাটিয়া 

'কান'-এর মঞ্চে এই বছর নজর কেড়েছেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। দক্ষিণী এই অভিনেত্রী প্রথমদিন পরেছিলেন হালকা সবুজ রঙের ওভার সাইজ ব্লেজার, প্যান্ট ও ধূসর টপ। দ্বিতীয় দিনের জন্য সাদা কালো গাউন বেছেছিলেন নায়িকা। সঙ্গে মানানসই হালকা গয়না।

 

Ritabhari Chakraborty: 'কেরিয়ারের সবচেয়ে সাহসী ছবির শ্যুটিং শেষ করলাম', 'ফাটাফাটি'-র শেষদিনে বলছেন ঋতাভরী

 

উর্বশী রাউতেলা

এই প্রথম 'কান'-এর মঞ্চে পা রাখলেন উর্বশী রাউতেলা। সাদা গাউনে রেড কার্পেটে নজর কেড়েছেন তিনি। সাদা গাউনের সঙ্গে খোঁপা করে চুল বেঁধেছিলেন উর্বশী। কানের ভারি গয়না আর গাঢ় লিপস্টিকে তাঁর সাজ সম্পূর্ণ।

পূজা হেগড়ে

এই বছর প্রথম কান-এর রেড কার্পেটে পা রাখলেন অভিনেত্রী পূজা হেগড়ে। হালকা গোলাপি পালকে সাজানো গাউনে মোহময়ী লাগছিল তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হলেন সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget