এক্সপ্লোর

Actress Death: ফের অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের পুলিশের

Aparna Nair Death: অপর্ণা নায়ারের মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীক সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কাড়ছে সকলের।

নয়াদিল্লি: মালয়ালি অভিনেত্রী (Malayalam TV and movie actress) অপর্ণা নায়ারের (Aparna Nair) দেহ উদ্ধার হল। মালয়লম টেলিভিশন ও ছবির জনপ্রিয় অভিনেত্রীর দেহ উদ্ধার হল তিরুঅনন্তপুরম থেকে। ৩১ বছর বয়সী অভিনেত্রীর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ মেলে গতকাল। 

অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

সূত্রের খবর, কারামানায় গতকাল রাত্রে অপর্ণাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যদিও সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কারামানা পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 

৩১ বছর বয়সী অভিনেত্রী অপর্ণার স্বামী সঞ্জিত ও দুই মেয়ে, ত্রায়া ও কৃতিকা, রয়েছেন। মালয়লম বিনোদন দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অপর্ণা নায়ার। 'মেঘাতীর্থম', 'মুধুগৌভ', 'কল্কি', 'কড়লু পরঞ্জা কধা'র মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। 

অন্যদিকে টেলিভিশন দুনিয়ায় 'আত্মসখী' ও 'চন্দনামাঝা'র মতো জনপ্রিয় শোয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন অপর্ণা। সম্প্রতি তিনি 'কালিভিড়ু'তে আথিরার চরিত্রে সিন্ধু জ্যাকবকে সরিয়ে অভিনয় করতে শুরু করেন। 

অপর্ণা নায়ারের মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই অভিনেত্রীক সোশ্যাল মিডিয়া পোস্ট নজর কাড়ছে সকলের। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে, নিজের মেয়ের মিষ্টি একটি ভিডিও শেয়ার করেছিলেন। দিন কয়েক আগে তিনি একটি ভিডিও কোলাজ শেয়ার করেছিলেন নিজের ছবি দিয়ে তৈরি, যেখানে নেপথ্যে মহিলাদের জীবনের কঠিন লড়াইয়ের কথা শোনা যায়। অনুরাগীদের সঙ্গে পরিবারের একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। 

আরও পড়ুন: 'Alor Thikana': চাকরি খুঁজতে মরিয়া অভি, বাড়ছে আলোর সঙ্গে সম্পর্কের তিক্ততা, 'আলোর ঠিকানা' ধারাবাহিকে নয়া মোড়

প্রসঙ্গত, মাস খানেক জনপ্রিয় আর্ট ডিরেক্টর নিতিন চন্দ্রকান্ত দেসাইয়ের আত্মহত্যার খবর আসে প্রকাশ্যে। মাত্র ৫৮ বছর বয়সে প্রয়াত হন 'লগান' (Lagaan), 'দেবদাস' (Devdas), 'লাগে রহো মুন্না ভাই' (Lage Raho Munna Bhai)-এর শৈল্পিক পরিচালক নীতিন চন্দ্রকান্ত দেশাই (Nitin Chandrakant Desai)। তবে অসুস্থতা নয়, প্রথম পাওয়া খবর অনুযায়ী, আত্মহত্যা করেন খ্যাতনামা এই পরিচালক। মুম্বইয়ের অদূরে নিজের কারজাতের স্টুডিওতে এক বুধবার সকালে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। আর্ট ডিরেক্টরকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন সহকারীরা। অর্থকষ্ট ও দেনার দায়েই এমন কাণ্ড বলে জানা যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget