এক্সপ্লোর

Satyameva Jayate 2 Trailer Out: দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মুক্তি পেলো জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু' ছবির ধামাকাদার ট্রেলার

ছবি মুক্তির ঠিক একমাস আগেই মুক্তি পেলো ছবির ট্রেলার। যা দেখে ইতিমধ্যেই অনুরাগী থেকে দর্শকরা আন্দাজ করতে পারছেন, এই ছবিতে দুর্নীতির বিরুদ্ধে জন আব্রাহামের লড়াই বেশ ধামাকাদার হতে চলেছে।

মুম্বই: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। চলতি মাসের শুরুর দিকেই মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে, ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে সিনেমাহল খুলে যেতে চলেছে। আর সেই ঘোষণার পরই একে একে আটকে থাকা ছবির মুক্তির ঘোষণা করতে থাকেন পরিচালক, প্রযোজক, অভিনেতারা। সিনেমাহল খোলার ঘোষণা হওয়া মাত্র ঝড়ের গতিতে আটকে থাকা বলিউড ছবিগুলির মুক্তির দিন জানা যায়। আগামী বছরের মাঝামাঝি সময় পর্য়ন্ত মুক্তি পাবে বহু বলিউড ছবি। সেই স্রোতেই গা ভাসিয়ে নিজের নতুন ছবি 'সত্যমেব জয়তে টু'-এর মুক্তির দিন ঘোষণা করেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। যদিও পরবর্তীকালে ভাইজান সলমন খানের 'অন্তিম' ছবির সঙ্গে একইদিনে মুক্তি হওয়ার কারণে নিজের ছবির রিলিজ ডেট একদিন এগিয়ে আনেন জন আব্রাহাম। ঘোষণা করেন, আগামী ২৫ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে 'সত্যমেব জয়তে টু'। তার ঠিক একমাস আগেই মুক্তি পেলো ছবির ট্রেলার। যা দেখে ইতিমধ্যেই অনুরাগী থেকে দর্শকরা আন্দাজ করতে পারছেন, এই ছবিতে দুর্নীতির বিরুদ্ধে জন আব্রাহামের লড়াই বেশ ধামাকাদার হতে চলেছে।

আরও পড়ুন - Jacqueline Fernandez Update: কোটি টাকা তছরুপের মামলার বিতর্কের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট জ্যাকলিন ফার্নান্ডেজের

ছবি মুক্তির ঠিক একমাস আগেই মুক্তি পেলো জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু' ছবির ট্রেলার। তিন মিনিট সতেরো সেকেন্ডের এই ট্রেলারে কার্যত চমকে দিয়েছেন জন আব্রাহাম। ট্রেলারেই জন আব্রাহাম গাড়ি হাতে করে তুলে, টেবিল এক চাপড়ে ভেঙে ফেলে বুঝিয়ে দিয়েছেন 'এটা তো শুধুই ট্রেলার। আসল ছবিতে আরও বড় ধামাকা অপেক্ষা করছে'। এই ছবিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা জন আব্রাহামকে একেবারে অন্য লুকে দেখা গিয়েছে। ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করা দিব্যা খোসলা কুমারকেও ট্রেলারে অল্প কিছু সময়ের জন্য দেখা গিয়েছে। জন আব্রাহাম, দিব্যা খোসলা কুমার ছাড়াও 'সত্যমেব জয়তে টু' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাজীব পিল্লাই, অনুপ সোনির মতো অভিনেতাদের। ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন মিলাপ জাভেরি। সব মিলিয়ে জমজমাট ট্রেলার দেখে বেশ বোঝা যাচ্ছে পূর্ণাঙ্গ ছবিতে দর্শকদের জন্য বড় ধামাকা অপেক্ষা করছে।

আরও পড়ুন - Karva Chauth Wishes: প্রিয়তমা স্ত্রী জয়াকে কীভাবে করবা চৌথের শুভেচ্ছা জানালেন বিগ বি?

সেরা শিরোনাম

Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
Chiranjeet Chakraborty: 'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?
'এই দলটার মধ্যে বাঙালিয়ানা কম, বাঙালির ঐতিহ্যের সঙ্গে কতটা মিশবে..', বিজেপিকে নিয়ে কী বললেন চিরঞ্জিৎ?

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget