এক্সপ্লোর

Bharat Lakshmi Studio Fire: ভারতলক্ষ্মী স্টুডিওর স্টোররুমে লাগল আগুন, ঘটনাস্থলে দমকল

Bharat Lakshmi Studio: প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্টসার্কিট থেকেই আগুন লাগে। সিলিন্ডার ফাটার মতো শব্দও শোনা যায় বলে খবর। জানা যাচ্ছে সেই সময় স্টুডিওয় 'রাঙাবউ' ধারাবহিকের শ্যুটিং চলছিল।

কলকাতা: শনিবারের শহরে ফের অগ্নিকাণ্ড। ভারতলক্ষ্মী স্টুডিওর এক স্টোররুমে লাগল আগুন। ভস্মীভূত হয়ে যায় গোটা স্টোররুম। 

ভারতলক্ষ্মী স্টুডিওয় অগ্নিকাণ্ড

শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ আনোয়ার শাহর রোডের ভারতলক্ষ্মী স্টুডিওয় আগুন লাগে। গোটা স্টোররুমই একেবারে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। প্রথমে স্টুডিওর ভিতরে উপস্থিত মানুষেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে হাজির হয় গল্ফগ্রিন থানার পুলিশ ও যাদবপুর থানার পুলিশ। 

দমকলে খবর দেওয়া হলে, কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্টোররুমটি ভস্মীভূত হওয়া ছাড়া, বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে তা আশেপাশে ছড়িয়েও পড়তে পারেনি। 

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্টসার্কিট থেকেই আগুন লাগে। সিলিন্ডার ফাটার মতো শব্দও শোনা যায় বলে খবর। জানা যাচ্ছে সেই সময় স্টুডিওয় 'রাঙাবউ' ধারাবহিকের শ্যুটিং চলছিল। তবে ঘটনায় আতঙ্ক ছড়ায়।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ দাউদাউ আগুনের গ্রাসে চলে যায় টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একাংশ। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই প্রায় পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। প্রথমে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই তৎপর হয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তাঁরাই খবর দেন দমকলে ও স্থানীয় রিজেন্ট পার্ক থানায়। এরপর দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যায়। 

যেহেতু স্টুডিওর একাংশে আগুন লাগে ফলে তা কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা যেমন দমকলের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, একইসঙ্গে সেই আগুন যাতে স্টুডিওর অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই বিষয়েও নজর রাখা হতে থাকে। যেহেতু স্টুডিও, ফলে সেট তৈরির অজস্র জিনিস সেখানে মজুত ছিল, যার বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে দমকল ইঞ্জিনের সংখ্যা আরও বাড়াতে হতে পারে দমকল সূত্রে জানা যায় তখন। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাতে থাকেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে ধোঁয়ায় তিনজন বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় তৃণমূল বিধায়ক জানান।

আরও পড়ুন: Ponniyin Selvan 2 Song PS Anthem: 'পোনিয়ন সেলভান ২'-এর নতুন গান 'পি এস অ্যান্থেম' প্রকাশ্যে

এরও দিন তিনেক আগে আনন্দপুরের মুন্ডা পাড়ায় আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় ঝুপড়ি। রান্না করার সময় সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget