এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: সাম্প্রতিককালে যে বলিউড তারকারা বিবাহিত জীবনে ইতি টানলেন

আমির খান থেকে দক্ষিণী তারকা ধনুশ, কিংবা সামান্থা প্রভু অথবা কীর্তি কুলহারি, একাধিক তারকা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন সাম্প্রতিককালে।

মুম্বই: গত বছরের শেষের দিক থেকে চলতি বছরের শুরু পর্যন্ত একাধিক বলিউড তারকা দীর্ঘদিনের বিবাহিত জীবনে ইতি টানলেন। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান (Aamir Khan) থেকে দক্ষিণী তারকা ধনুশ (Dhanush), কিংবা সামান্থা প্রভু অথবা কীর্তি কুলহারি, একাধিক তারকা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন সাম্প্রতিককালে। এক ঝলকে দেখে নেওয়া যাক খুব অল্প সময়ের মধ্যেই কোন কোন তারকা বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন-

১, আমির খান ও কিরণ রাও- প্রথম স্ত্রী রীনা দত্তর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির খান। কিন্তু গত বছর অনুরাগীদের চমকে দিয়ে বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা যৌথভাবে। ১৫ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে নতুনভাবে জীবনটাকে বাঁচতে চাওয়ার কথা জানান তাঁরা। একে অপরের অভিভাবক এবং পরিবার হিসেবে পরবর্তী জীবনটা কাটাতে চান বলে জানান।

২. ধনুশ এবং ঐশ্বর্য- দক্ষিণী ছবির সুপারস্টার এবং বলিউড অভিনেতা ধনুশ সম্প্রতি বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেছেন। রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যর সঙ্গে আঠেরো বছর বিবাহিত জীবন ছিল তাঁর। দুই তারকার বিবাহবিচ্ছেদের ঘোষণায় অবাক এবং হতাশ অনুরাগীরা।

আরও পড়ুন - Bigg Boss 15: 'বিগ বস ১৫'-র গ্র্যান্ড ফিনালেতে সিদ্ধার্থের উদ্দেশে বিশেষ পারফরম্যান্স শেহনাজের

৩. নাগা চৈতন্য ও সামান্থা প্রভু- দক্ষিণের এই জনপ্রিয় জুটির বিবাহবিচ্ছেদ ঘোষণায় খুবই অবাক হন অনুরাগীরা। বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কে ফাটলের জল্পনা শোনা যাচ্ছিল। সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। দুজনেই কাজ করেছেন বলিউডে। নাগা চৈতন্যকে খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের লাল সিং চাড্ডা ছবিতে।

৪. কীর্তি কুলহারি ও সাহিল শেহগাল- পিঙ্ক অভিনেত্রী কীর্তি কুলহারি ও তাঁর অভিনেতা স্বামী সাহিল শেহগালও তাঁদের দীর্ঘ বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন।

এছাড়াও আরও বেশ কিছু তারকা সম্প্রতি বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন। প্রিয় তারকাদের এমন খবরে মন খারাপ অনুরাগীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget