এক্সপ্লোর

Aamir-Darsheel: ১৬ বছর পর দাদু-নাতির চরিত্রে ফিরলেন আমির-দর্শিল, রইল ভিডিও

Aamir Khan and Darsheel Safary: আমির খান ও দর্শিল সাফারি 'তারে জমিন পর' ছবির ১৬ বছর পর একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলেন। বিজ্ঞাপনটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

নয়াদিল্লি: প্রায় ১৬ বছর পর ফের একসঙ্গে আমির খান (Aamir Khan) ও দর্শিল সাফারি (Darsheel Safary)। ২০০৭ সালে মুক্তি পায় আইকনিক ছবি 'তারে জমিন পর' (Taare Zameen Par)। দর্শকের মনে এত বছর পরে এখনও টাটকা ঈশান ও নিকুম্ভ স্যারের জুটি। তবে এবার তাঁদের একসঙ্গে সিনেমায় নয়, দেখা গেল এক বিজ্ঞাপনে কাজ করতে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

ফের একসঙ্গে দর্শিল-আমির, এবার নয়া রূপে

শিক্ষক-ছাত্র নয়, ১৬ বছর পর তাঁরা ঠাকুর্দা-নাতি। কথা হচ্ছে আমির খান ও দর্শিল সাফারির। দিন কয়েক আগেই একটি পোস্ট শেয়ার করেন দর্শিল। 'তারে জমিন পর' ছবির একটি ছবির সঙ্গে তাঁদের বর্তমান একটি শ্যুটিংয়ের ছবি। যদিও সকলেই আশা করছিলেন নতুন ছবিটি 'সিতারে জমিন পর' ফিল্মের। কিন্তু তা নয়। তবে একসঙ্গে কাজ তাঁরা করলেন। দর্শিল সাফারি ও আমির খানকে একসঙ্গে দেখা গেল একটি এনার্জি ড্রিঙ্কের বিজ্ঞাপনে। যেখানে আমিরের নাতির চরিত্রে রয়েছেন দর্শিল। 

বিজ্ঞাপনের শুরুতে দেখা যাচ্ছে, দাদুর কাছে দুঃখ করে নাতি জানাচ্ছে যে না সে নিজের পছন্দের কলেজে সুযোগ পেয়েছে, না কোনও প্রেমিকা আছে, ইত্যাদি, অর্থাৎ জীবনযাত্রায় সে যেন হেরে যাচ্ছে। এমন দুঃখী অবস্থা থেকে বের করে নাতিকে চাঙ্গা করে তুলতে তাকে একটি বিশেষ পানীয় দেন আমির। সেই পানীয়ের প্রত্যেক চুমুকে পুরনো একাধিক সময়কালে পৌঁছে যায় দর্শিল। প্রত্যেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের লুকে দেখা যায় মিস্টার পারফেকশনিস্টকে। বিজ্ঞাপনের চিত্রনাট্য অনুসারে প্রত্যেকটি চরিত্র তাঁর পূর্বপুরুষ, এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই একটি পানীয়ের ফলেই তাঁরা সমস্ত বাধা বিপত্তি জয় করে এসেছেন। এর আগে বিজ্ঞাপনে আমিরের একাধিক লুকের ঝলক পোস্ট করেছিলেন দর্শিল। দর্শককে তিনি আমিরের মাল্টিভার্সে স্বাগত জানান। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Charged by Thumsup (@chargedbythumsup)

ছবির জন্য না হলেও ফের তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। কমেন্টে কেউ লিখলেন, 'বিজ্ঞাপনেই ফিল্মের মতো নিখুঁত সবকিছু।' আবার কেউ লিখলেন, 'আমি তো ভাবলাম সিতারে জমিন পরের ট্রেলার।' দাদু-নাতির এই নয়া জুটি বেশ মনে ধরেছে দর্শকের। 

আরও পড়ুন: Jacqueline Fernandez: মুম্বইয়ে জ্যাকলিন ফার্নান্ডেজের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের কোনও খবর নেই

'সিতারে জমিন পর' প্রসঙ্গে

এর আগে অভিনেতা 'সিতারে জমিন পর' প্রসঙ্গে বলেছিলেন, 'আপনাদের নিশ্চয়ই আমার 'তারে জমিন পর' ছবির কথা মনে আছে এবং এই ছবির নাম হচ্ছে 'সিতারে জমিন পর' কারণ আমরা ওই একই বিষয় নিয়ে প্রায় ১০ ধাপ এগিয়ে কাজ করছি। 'তারে জমিন পর' একটি আবেগঘন ছবি ছিল, এই ছবি আপনাদের হাসাবে। আগের ছবি আপনাদের কাঁদিয়েছিল, এই ছবি মনোরঞ্জন করবে। কিন্তু বিষয়টা একই থাকছে তাই অনেক ভেবেচিন্তে এই নাম রাখা হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget