এক্সপ্লোর

Jacqueline Fernandez: মুম্বইয়ে জ্যাকলিন ফার্নান্ডেজের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহতের কোনও খবর নেই

Fire At Mumbai: মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে জ্যাকলিন ফার্নান্ডেজের বিল্ডিংয়ে আগুন লাগে। রান্নাঘরের আগুন ছড়িয়ে পড়লেও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

নয়াদিল্লি: মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিল অঞ্চলের (Pali Hill region of Bandra West) নাওরোজ হিল সোসাইটিতে ( Nawroj Hill Society) ভয়াবহ অগ্নিকাণ্ড। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Bollywood actress Jacqueline Fernandez) বাসস্থান এটি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই। 

জ্যাকলিনের বিল্ডিংয়ে লাগল আগুন

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ওই বিল্ডিংয়ের ১৪ তলার রান্নাঘর থেকে আগুন লাগে ও ছড়িয়ে পড়ে। ওই সোসাইটিতেই একটি ৫ বিএইচকে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে জ্যাকলিনের। পিটিআই সূত্রে খবর, 'রাত ৮টা নাগাদ নার্গিস দত্ত রোডের নাওরোজ হিল সোসাইটির ১৪ তলায় আগুন লাগে।' দমকলের অন্তত ৪টি ইঞ্জিন ও অন্যান্য যান দ্রুত পৌঁছয় ঘটনাস্থলে। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায়, রাত ৯টা ৩৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির জিনিসপত্র ও কাঠের আসবাবেই সীমাবদ্ধ ছিল আগুন। ফলে ভয়াবহ দুর্ঘটনা বিশেষ ঘটেনি। 

২০২৩ সালে মুম্বইয়ের পশ্চিম বান্দ্রার এই নামী সোসাইটিতে অ্যাপার্টমেন্ট কেনেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। গত জুলাই মাসে, তাঁর নতুন বাড়ির বাইরের অংশের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এই বিল্ডিংয়ে একাধিক ধরনের বাসস্থানের অপশন আছে যার মধ্যে স্যুইট, পেন্টহাউজ, স্কাই ভিলা ও ম্যানসনও রয়েছে। 

উল্লেখ্য, পালি হিল অঞ্চলে একাধিক বলিউড তারকার বাড়ি রয়েছে যে কারণে মূলত এই অঞ্চল বিখ্যাত। ওই অঞ্চলেই বসবাস করেন সেফ আলি খান, করিনা কপূর খান, রণবীর কপূর, আলিয়া ভট্ট প্রমুখ তারকারা। এমনকী শাহরুখ খান ও সলমন খানও এই স্থান থেকে মিনিট খানেক দূরত্বেই থাকেন। শোনা যাচ্ছে ওই অঞ্চলে শীঘ্রই থাকতে শুরু করবেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনও। সমুদ্রের দিকে মুখ করা একটি কোয়াড্রুপ্লেক্সে উঠবেন তাঁরা যা আপাতত তৈরি হচ্ছে। 

Top Social Post Today: রাধিকা-অনন্তের আদুরে ভিডিও ভাইরাল, কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের ছবি, আজকের সোশ্যালের সেরা

অন্যদিকে আপাতত হলিউডে ডেবিউ নিয়ে ব্যস্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। বিপরীতে রয়েছেন অ্যাকশন আইকন জন-ক্লড ভ্যান ড্যাম। কিছুদিন আগেই তারকা অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করেন জ্যাকলিন, ইতালিতে ফিল্মের কাজ সম্পন্ন হয়েছে সেই ইঙ্গিত দিয়ে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jean-Claude Van Damme (@jcvd)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget