এক্সপ্লোর

'Aaro Ek Prithibi': চার প্রবাসী বাঙালির রহস্যময় জীবনের গল্প নিয়ে আসছে 'আরো এক পৃথিবী'

'Aaro Ek Prithibi' Release Date: ছবিতে প্রতীক্ষার চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। এছাড়া মুখ্য চরিত্রে রয়েছেন অনিন্দিতা বসু, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সাহেব ভট্টাচার্য।

কলকাতা: লন্ডনবাসী (London) চার প্রবাসী বাঙালির গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh)। ছবির নাম 'আরো এক পৃথিবী' (Aaro Ek Prithibi)। প্রকাশ্যে ছবির নতুন প্রোমো। কবে মুক্তি পাবে ছবি? 

আসছে 'আরো এক পৃথিবী'

অতনু ঘোষ পরিচালিত ছবি 'আরো এক পৃথিবী'র ট্রেলার প্রকাশ্যে এসেছিল আগেই। কথা ছিল ২০২২ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে সেই সিদ্ধান্ত বদলে যায়। ঘোষণা করা হল ছবির নতুন মুক্তির তারিখ। সেই সঙ্গে প্রকাশ্যে এল আরও এক টিজার। ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Eskay Movies (@eskaymovies)

ছবির গল্প...

আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাঁরা সর্বক্ষণ জীবনের পথে দৌড়ে বেড়াচ্ছেন। উদ্দেশ্য একটাই, নিরাপদ আশ্রয়ের খোঁজ। যেখানে তাঁরা খানিক থিতু হতে পারেন, শান্তিতে বসবাস করতে পারেন। কিন্তু যে প্রজন্মের শিকড়েরই কোনও ঠিক নেই, তাঁদের ক্ষেত্রে এই 'বাড়ি'র খোঁজ খানিক অলীক কল্পনা যেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Eskay Movies (@eskaymovies)

গল্প আবর্তিত হয় ২৭ বছরের প্রতীক্ষার জীবন ঘিরে। সে হঠাৎই আবিষ্কার করে যে তাঁর জীবন ভরেছে মিথ্যায়, লন্ডনেও তাঁর জীবনে নেমে আসে বিপদ। তিনি এক জগৎ থেকে অন্য জগতে পাড়ি দেন এক কৌতূহলী এবং রহস্যময় আয়েশা, একজন অপ্রত্যাশিত বোহেমিয়ান শ্রীকান্ত মুন্সি এবং নিজের জীবন দিয়ে ছেলেখেলা করতে প্রস্তুত অরিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। শেষ পর্যন্ত, চার চরিত্রের তাঁদের জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং ঘটনার মুখোমুখি হওয়া ছাড়া কোন বিকল্প থাকে না।

আরও পড়ুন: 'Fatafati' New Poster: নতুন বছর 'ফাটাফাটি' করার দায়িত্ব নিল 'উইন্ডোজ', প্রকাশ্যে নতুন পোস্টার

ছবিতে প্রতীক্ষার চরিত্রে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। আয়েশার চরিত্রে অনিন্দিতা বসু, শ্রীকান্ত মুন্সির চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় ও অরিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে সাহেব ভট্টাচার্যকে দেখা যাবে। ছবির সম্পূর্ণ শ্যুটিং হয়েছে লন্ডনে। সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন দেবজ্যোতি মিশ্র। অনির্বাণ মুখোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন পোর্শিয়া সেন ও সমন্ত্যক সিংহ। ছবি মুক্তি পাবে ৩ ফেব্রুয়ারি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget