এক্সপ্লোর

Soumitra Chatterjee last film: রূপোলি পর্দায় শেষবার সৌমিত্র চট্টোপাধ্যায়, জন্মদিনে মুক্তি পেল 'অভিযান'-এর টিজার

পাখির চোখে কলকাতা শহর, ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে কিংবদন্তীর গলার স্বর.. ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। তার পরের দৃশ্যেই রূপোলি পর্দায় যাঁর ছবি ভেসে ওঠে, আজ তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায়। এই বছরে আজকের দিনেই ৮৬ ছোঁওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ২০২০ সালের নভেম্বর মাসের থেমে যায় তাঁর যাত্রা। আজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর শেষ ছবি 'অভিযান'-এর টিজার প্রকাশ করলেন পরিচালক পরমব্রত বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: পাখির চোখে কলকাতা শহর, ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে কিংবদন্তীর গলার স্বর.. ‘গ্রো ওল্ড অ্যালং উইথ মি, দ্য বেস্ট ইজ ইয়েট টু বি’। তার পরের দৃশ্যেই রূপোলি পর্দায় যাঁর ছবি ভেসে ওঠে, আজ তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায়। এই বছরে আজকের দিনেই ৮৬ ছোঁওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ২০২০ সালের নভেম্বর মাসের থেমে যায় তাঁর যাত্রা। আজ, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর শেষ ছবি 'অভিযান'-এর টিজার প্রকাশ করলেন পরিচালক পরমব্রত বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীকেই রূপোলি পর্দায় তুলে ধরবে 'অভিযান'। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায়? সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়,  কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্ত অভিনীত এই ছবির টিজার দেখে মন খারাপ মানুষের। এই শেষ। আর নতুন করে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না সৌমিত্রকে। টিজারের সংলাপে ফুটে ওঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিশাল কর্মজীবনের পরিচয়, '' আপনি তো শুধু অভিনেতা নন, আপনি কবি, আপনি নাট্যকার, অলসো আ পলিটিকাল অ্যাক্টিভিস্ট।''
ছবি জুড়ে পূনর্নির্মান করা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবির বিভিন্ন অংশ, তাঁর জীবনের গল্প। সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাংলা ছবির নস্টালজিয়াই বার বার ফিরে এসেছে ৪৫ সেকেন্ডের ট্রেলার জুড়ে। ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরমব্রত লেখেন, 'একজন প্রকৃত শিল্পীর অভিযান উপলব্ধি চেষ্টা করেছি আমরা। জন্মদিনের প্রণাম , সৌমিত্র জ্যেঠু! তোমার মত আর কেউ হবে না। ' সেইসঙ্গে ছবির সঙ্গে যুক্ত সমস্ত মানুষকেও ধন্যবাদ জানান পরিচালক।
ছবির নাম হিসাবে 'অভিযান'-কে কেন বেছে নিয়েছিলেন পরমব্রত?  এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক বলেছিলেন, 'অভিযান ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের একটি গুরুত্বপূর্ণ কিন্তু একটু আন্ডাররেটেড ছবি। এই ছবিটা নিয়ে অনেক কম কথা হয়। উনি নিজেও বিশ্বাস করতেন এটাই। দ্বিতীয়ত, এই ছবিটার মধ্যে দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের অভিযানকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে কাজ আছে, অ্যাডভঞ্চার আছে, ব্যক্তিগত জীবন আছে.. এই যাত্রাটা খুব উত্তেজনাময়। সেই কারণেই ছবির নাম অভিযান।' 'ফেলুদা' চরিত্রকে জীবন্ত করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ছোট্ট টিজার শেষ হয়ে গেলেও কানে বাজতে থাকে সত্যজিতের ফেলুদার কন্ঠস্বর, 'ফেলুদা! ফ নয় ফ..এফ ইন ইংলিশ, ফ ইন বেঙ্গলি।'
শেষবারের জন্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ কাজ দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা। তবে মুক্তির তারিখ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানালেন পরিচালক পরমব্রত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget