এক্সপ্লোর

Abhijeet Bhattacharya Birthday: জন্মদিনে অভিজিতের সেরা ১০ গান, আপনার পছন্দের কোনটা?

গান যেমন শোনার। কখনও কখনও গায়ককে দেখারও বটে। অভিজিতের গান গাওয়ার মেজাজটাই যে আসল রাজা। দেখলেই বোঝা যায় নিজের গানেই নিজে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন তিনি।

মুম্বই : আজ ৩০ অক্টোবর। আজ জন্মদিন জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের (Abhijit Bhattacharya)। কেরিয়ার যখন শুরু করেন, সেসময়ে ভারতীয় সিনেমার গান মানে দিকপাল সব গায়করা কেউ প্রয়াত হলেন সদ্য, কেউ দু-এক বছর বাদে চলে যাবেন এই পৃথিবী ছেড়ে। একটা দীর্ঘদিনের স্বর্ণযুগের পর একটা সামান্য শূন্যস্থান তৈরি হওয়ার চিরকালীন বাস্তবতার সামনে বলিউডের গানের জগত। মহম্মদ রফির বিকল্প হিসেবে সাব্বির কুমার না হয় নিজেকে তুলে ধরছেন। কিন্তু কিশোর কুমার? তাঁর বিকল্প কে? লড়াইটাও কঠিন। একদিকে সুরেশ ওয়াদেকর। আর একদিকে শৈলেন্দ্র সিংহ। হঠাৎ করে উঠে আসার সম্ভাবনা কুমার শানুর। বাংলা থেকে মারাত্মক জনপ্রিয় হয়ে উঠছেন গৌতম ঘোষ। আর কিশোর কুমারের নিজের ছেলে স্বয়ং অমিত কুমার তো রয়েছেনই।

আরও পড়ুন - Katrik Aryan With Dogs: পাঁচ-পাঁচটি কুকুর ঘিরে ধরল কার্তিক আরিয়ানকে! তারপর? ভাইরাল ভিডিও

একটা শূন্যস্থান ভরাট করার জন্য প্রতিযোগীও তাবড় প্রতিভাবান একঝাঁক গায়ক। দমেননি অভিজিত ভট্টাচার্য। শুরু করেছিলেন কিশোরকন্ঠী হিসেবেই। কিন্তু বাঙালির গলায় চিরকালের যে 'মিঠাস' বা মিষ্টতা তা যেন অভিজিতের স্বকীয়তায় অন্য মাধূর্য পেলো। অমন ভরাট পুরুষালীভাবের আবেগপ্রবণ গলার প্রেমে পড়ল আসমুদ্র হিমাচল। তৈরি হল নতুন এক যুগ। তাতে হয়তো বা কেউ এক নম্বর। হয়তো বা কেউ দু-নম্বর। অথবা কেউ দশকের সেরা গায়ক হলেন। কিন্তু অভিজিৎ ওই প্রতিযোগিতার মধ্যে থেকে বা না থেকেও গত চার দশক ধরে বাঙালিকে গর্বিত করলেন আর ভারতীয় গানের শ্রোতাদের মন জয় করে নিলেন। আর হ্যাঁ। গান যেমন শোনার। কখনও কখনও গায়ককে দেখারও বটে। অভিজিতের গান গাওয়ার মেজাজটাই যে আসল রাজা। দেখলেই বোঝা যায় নিজের গানেই নিজে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছেন তিনি। শিল্পী যখন নিজের শিল্প করতে গিয়ে মগ্ন হয়ে পড়েন, সে শিল্পকর্ম দশকের কাছে আলাদা জায়গা করে নেয়।

দেখে নেওয়া যাক অভিজিৎ ভট্টাচার্যের গাওয়া সেরা ১০টি গান-

১. ওয়াহা রাহা সনম - অক্ষয় কুমার, আয়েশা জুলকা অভিনীত 'খিলাড়ি' ছবির রোম্যান্টিক এই গান দর্শকদের বরাবরের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।

২. বড়ি মুশকিল হ্যায় - শাহরুখ খানের 'আঞ্জাম' ছবির এই গানও খুবই জনপ্রিয় হয়।

৩. জারা সা ঝুম লু ম্যায় - হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' ছবির হিট গান।

৪. ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউ - 'ইয়েস বস' ছবির শাহরুখ খান ও জুহি চাওলার এই গান দর্শকদের অন্যতম পছন্দের।

৫. সুনিয়ে তো - 'ইয়েস বস' ছবির এই গানও যথেষ্ট জনপ্রিয়।

৬. রশনি সে - 'অশোকা' ছবিতে শাহরুখ খান ও করিনা কপূর খানের রশনি সে ভরে ভরে গানটি আজও নানা জায়গায় বাজতে শোনা যায়।

৭. অ্যায় নাজনি সুনো না - 'দিল হি দিল মে' ছবির এই গানে সুর দিয়েছেন এ আর রহমান।

৮. মেরে খায়ালো কি মল্লিকা - 'জোশ' ছবির এই গানের দৃশ্যে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে দেখা গিয়েছে চন্দ্রচূড় সিংহকে।

৯. চলতে চলতে টাইটেল ট্র্যাক - 'চলতে চলতে' ছবির টাইটেল ট্র্যাক আজও অনুরাগীদের মন ভারি করে দেয়।

১০. সুনো না সুনো না - 'চলতে চলতে' ছবির এই গানও খুবই জনপ্রিয় হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget