এক্সপ্লোর

Abir Tnusree: মুখ্যভূমিকায় আবির-তনুশ্রী, বিচ্ছেদ পরবর্তী সমীকরণের গল্প শোনাবেন অর্জুন

Abir Tnusree New Film: কবিতার লাইনে ছিল.. 'সংসার না বৈরাগ্য... কী জীবন হয় ছেঁড়া পাতার?' বিচ্ছেদের পরে কী জীবন হয় ছেঁড়া সম্পর্কের?

কলকাতা: তিনি সম্পর্কের গল্প বলতে ভালবাসেন। তাঁর প্রতি ছবিতেই থাকে ভিন্ন ভিন্ন সম্পর্কের সমীকরণ। কখনও তা নারী পুরুষের, কখনও আবার তা নারীদেরও। আর এবার এক অদ্ভুত ঠাণ্ডা সম্পর্কের গল্প নিয়ে হাজির পরিচালক অর্জুন দত্ত (Arjun Dutt)।

কবিতার লাইনে ছিল.. 'সংসার না বৈরাগ্য... কী জীবন হয় ছেঁড়া পাতার?' বিচ্ছেদের পরে কী জীবন হয় ছেঁড়া সম্পর্কের? এক প্রাক্তন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পরের অভিজ্ঞতার গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি 'ডিপ ফ্রিজ' (Deep Fridge)। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee), অনুরাধা মুখোপাধ্যায় (Anuradha Mukherjee), শোয়েব কবীর (Shoaib Kabeer) ও লক্ষ্য ভট্টাচার্য্য (Lakshya Bhattacharya)। ছবিতে আবিরের চরিত্রের নাম স্বর্নাভ। তনুশ্রীর চরিত্রের নাম মিলি। তাতাইয়ের চরিত্রে দেখা যাবে লক্ষ্যকে।

বিচ্ছেদ মানেই কী সম্পর্কের শেষ? নাকি রয়ে যায় এক চিরন্তন টান? সেই গল্পই পর্দায় তুলে ধরবেন অর্জুন। পরিচালকের কথায়, 'আমি সবসময় সম্পর্কের বিভিন্ন দিকগুলোকে পর্যবেক্ষন করতে ভালবাসি, তুলে ধরতে ভালবাসি। বর্তমান সমাজে বিচ্ছেদ একটা খুব স্বাভাবিক, সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রত্যেক ঘরেই যেন বিচ্ছেদের গল্প, ঘটনা রয়েছে। তবুও আমরা এখনও বিচ্ছেদ নিয়ে সরাসরি কথা বলতে পারি না। আমি বহু মানুষদের সঙ্গে মিশি, দেখি বেশিরভাগ মানুষই যেন তাঁদের বিবাহিত জীবনে খুশি নয়। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা হয়তো বেছে নেন বিচ্ছেদের পথও। কিন্তু একটা প্রশ্ন আমার মনে সবসময় ঘুরতে থাকে। বিচ্ছেদের সঙ্গে সঙ্গে কী সম্পূর্ণভাবে ছেড়ে বেরিয়ে আসা যায় পুরনো সম্পর্ক নাকি মনের অতলে রয়ে যায় টান? ঠিক এমনই একটা পরিস্থিতিকে তুলে ধরবে আমার নতুন গল্প ডিপ ফ্রিজ।'                                                       

আরও পড়ুন: Nitu Ghanghas: সোনা জিতলেন নীতু ঘনঘাস, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা অভিষেক বচ্চন, কাজলের

ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত। চিত্রনাট্য লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র। সংলাপ লিখেছেন, অর্জুন, আশীর্বাদ ও আত্মদীপ ভট্টাচার্য্য। ছবির সিনেমাটোগ্রাফার সুপ্রতীম ভোল, সঙ্গীতের দায়িত্বে রয়েছেন সৌম্য রীত। কালার্স অফ ড্রিম এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget