এক্সপ্লোর

'অভিনয়ের থেকেও কঠিন দর্শকদের প্রতিক্রিয়া গ্রহণ করা', বলছেন 'অপরাজিত'-র আবীর

ক্যামেরায় চোখ রেখেছেন আবীর চট্টোপাধ্যায়, সামনেই সাদায় কালোয় কাশবন। অনীক দত্ত পরিচালিত নতুন ছবি 'অপরাজিত'-র পোস্টারের ঝলক মনে করিয়ে দিচ্ছে সত্যজিৎ রায়ের কথা।

কলকাতা: ক্যামেরায় চোখ রেখেছেন আবীর চট্টোপাধ্যায়, সামনেই সাদায় কালোয় কাশবন। অনীক দত্ত পরিচালিত নতুন ছবি 'অপরাজিত'-র পোস্টারের ঝলক মনে করিয়ে দিচ্ছে সত্যজিৎ রায়ের কথা। কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে রুপোলি পর্দায় তাঁর জীবনী তুলে ধরবেন পরিচালক। মুখ্য ভূমিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সায়নী ঘোষকে।

পুজোর আগে শ্যুটিং হবে ছোট্ট একটা অংশের। বাকি অংশের শ্যুটিং হবে নভেম্বরে। সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় ঠিক কতটা গুরুত্বপূর্ণ আবীরের জন্য? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, 'অপরাজিত ঠিক সত্যজিৎ রায়ের বায়োপিক নয়। তবে এমন একটা মানুষকে শ্রদ্ধা জানিয়ে ছবি করছি, যিনি আমাদের কাছে আরাধ্য দেবতার মত। কেবল বাঙালি নয়, যাঁরা বই ভালোবাসেন, যাঁরা সিনেমা ভালোবাসেন, গান ভালোবাসেন, তাঁরা সত্যজিৎ রায়ের ভক্ত। আমার কাছেও এই প্রোজেক্টটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমরা সবাই মানুষটাকে খুব ভালোবাসি বলেই ওনাকে নিয়ে এতটা সংবেদনশীল। সবাই কাজটার জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি জানি। আর এটাও জানি, মানুষ এই ছবিটা নিয়ে কতটা কড়া হবেন। সত্যজিৎ রায়কে দেবতার মতো পুজো করেন অনেকেই। তাঁর ব্যাপারে মানুষ খুঁতখুঁটে হবেন এটাই স্বাভাবিক। আমি সেই সমস্ত কথা ভেবেই নিজেকে তৈরি করছি। তবে অভিনয়ের থেকেও আমার কাছে আরও বেশি চ্যালেঞ্জিং দর্শকদের থেকে ভালো-খারাপ সবরকমের প্রতিক্রিয়া শোনাটা। সেটার জন্যও নিজেকে তৈরি করছি।'

'অপরাজিত'-র বেশ কিছুটা অংশের শ্যুটিং হবে সাদা কালোয়। নতুন ছবি নিয়ে পরিচালক অনীক দত্ত এবিপি লাইভকে বলছেন, 'আমার ছবির বেশ কিছু অংশে এর আগেও সাদা-কালো প্রাধান্য পেয়েছে। ভূতের ভবিষ্যতের কিছু অংশও সাদা কালোয় ছিল। এই ছবিটা করার আগে বাবুদার (সন্দীপ রায়) থেকে অনুমতি নিয়েছিলাম। এটা ঠিক সত্যজিৎ রায়ের বায়োপিক নয়। চরিত্রের নামগুলো বদলানো হয়েছে। সেইসঙ্গে কিছুটা কল্পনাও করে নেওয়া হয়েছে। সেসময় ঠিক কী কী ঘটনা ঘটতে পারে তার ওপর ভিত্তি করেই এগিয়েছে চিত্রনাট্য। তবে রঙিন অংশ থাকলেও ৮০ শতাংশই হবে সাদা কালোয়। আর বাকি চমক দর্শকদের জন্যই তোলা থাক।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget