এক্সপ্লোর

'নতুন সফর শুরু, পুজোয় কলকাতার বাইরে শ্যুটিং করব' জল্পনা বাড়ালেন আবীর

প্রথমবার পুজোয় কলকাতায় থাকতে পারছেন না আবীর চট্টোপাধ্যায়! শ্যুটিংয়ের কাজে বাইরে যেতে হচ্ছে তাঁকে! একটি বিপণনীর উদ্বোধনে এসে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে জল্পনা বাড়ালেন অভিনেতা।

কলকাতা: পুজো মানেই পড়াশোনায় ছাড়, আর ঘুরতে যাওয়া। তবে কখনও পুজোয় কলকাতার বাইরে থাকেন না তিনি। তবে এই প্রথমবার পুজোয় কলকাতায় থাকতে পারছেন না আবীর চট্টোপাধ্যায়! শ্যুটিংয়ের কাজে বাইরে যেতে হচ্ছে তাঁকে! একটি বিপণনীর উদ্বোধনে এসে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে জল্পনা বাড়ালেন অভিনেতা।

পুজোর আর একমাসও বাকি নেই। তার আগেই আজ শহরে উদ্বোধন হল 'ডেলিজ' এর বিপণনীর। এখানে একই ছাদের তলায় মিলবে যাবতীয় প্রয়োজনীর জিনিস থেকে ওষুধপত্রও। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আবীর চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। পুজো নিয়ে কথা বলতে গিয়ে আবীর বলেন, 'পুজো মানে আমার কাছে মিলন উৎসব। প্রত্যেক বছরই একটা করে নতুন অভিজ্ঞতা হয় পুজোয়। শপিং থেকে সাজগোজ, প্যান্ডেল হপিং, সব মিলিয়ে বাঙালির কাছে পুজো শুধু একটা উৎসব নয়, একটা আবেগও। আমিও ছোটবেলায় মা-বাবার সঙ্গে ঘুরতে গিয়েছি। তারপর বড় হয়ে বন্ধুবান্ধবদের সঙ্গে। পুজোয় ভালোলাগার অভিজ্ঞতাও রয়েছে তবে সেগুলো সবটাই নীরবে। কখনও প্রেম প্রস্তাব পাইনি সরাসরি। তবে সব সরিয়ে, এই প্রথমবার পুজোয় আমি কলকাতা থাকতে পারছি না।'

সূত্রের খবর, হিন্দি ওয়েব সিরিজের শ্যুটিং করতে পুজোয় জম্মু-কাশ্মীরে উড়ে যাচ্ছেন আবীর চট্টোপাধ্যায়। এবিপি লাইভের প্রশ্নের উত্তরে জল্পনা বাড়িয়ে আবির বললেন, 'এই মুহূর্তে আমি বেশ কিছু নিয়মে বাঁধা, তাই সবটা খোলসা করে বলতে পারব না। তবে এইটুকু বলব, জীবনে এই প্রথমবার পুজোয় আমি কলকাতায় থাকতে পারছি না, আর সেটা কাজের জন্যই। একদম নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এটা আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু তার সঙ্গে সঙ্গে মনখারাপটাকেও বশে রাখতে হবে। এই প্রথম পরিবার, বন্ধু, পুজোর অনুষ্ঠান সবকিছু থেকে অনেক দূরে। তবে এটা নতুন একটা চ্যালেঞ্জ আমার জন্য। সবটা নিয়ে বিষয়টা আমার কাছে কঠিন আবার উত্তেজনারও।

হিন্দি সিরিজে পা রাখছেন আবীর? কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? ধোঁয়াশা বজায় রাখলেন আবীর চট্টোপাধ্যায়

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget