এক্সপ্লোর

Arjun Chakraborty Exclusive: 'গোরা পুপের রসায়ন সাবলীল হতে সাহায্য করবে প্রথম শট থেকেই'

পুরনো জুটি, নতুন ছবি। অরিন্দম শীলের ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম ওয়েব 'সিরিজ মার্ডার ইন দ্য হিলস'।

কলকাতা: করোনা পরিস্থিতিতে বন্ধ ভ্রমণ, ছুটি কাটানো। তাই দার্জিলিং-এ সাংবাদিকতার কাজে ব্যস্ত অর্জুন চক্রবর্তী! সত্যিটা বুঝতে তাঁর নাকি সময় লাগে 'মাত্র ২ মিনিট'! পেশা বদলে ফেললেন? কিন্তু পর্দায় যে ফের ফিরছে গোরা-পুপের রসায়ন? তার কি হবে? এবিপি লাইভের কাছে রহস্য ফাঁস করলেন অভিনেতা। 

পুরনো জুটি, নতুন ছবি। অরিন্দম শীলের ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে ফের জুটি বাঁধছেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত প্রথম ওয়েব 'সিরিজ মার্ডার ইন দ্য হিলস'। সেখানে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সব্যসাচী পুত্রকে। অঞ্জন দত্তের সঙ্গে কাজ করা নিয়ে উচ্ছসিত অর্জুন। এবিপি লাইভকে বললেন, 'অঞ্জনদার সঙ্গে কাজ করা সবসময়ই একটা মজার অভিজ্ঞতা। উনি এত ভালো করে চরিত্রগুলো বুঝিয়ে দেন, আলাদা করে সেগুলো নিয়ে ভাববার প্রয়োজনই হয় না। 'মার্ডার ইন দ্য হিলস' সিরিজটা ধরে হিসেব করলে, অনেকগুলো কাজ করে ফেললাম ওনার সঙ্গে। প্রত্যেকটা চরিত্রই একে অন্যের থেকে ভীষণ অন্যরকম। শ্যুটিংয়ের অভিজ্ঞতাটাও ভীষণ অন্যরকম। এমন জায়গায় শ্যুটিং হয়েছে যেখানে বেশি কেউ সাধারণত যান না। গল্পের সঙ্গে অদ্ভুতভাবে মিলে গিয়েছে জায়গাগুলো। দার্জিলিং বলতেই আমরা বুঝি গ্লেনারিজস, কাঞ্চনজঙ্ঘা.. কিন্তু তার বাইরেও যে একটা দার্জিলিং আছে, 'মার্ডার ইন দ্য হিলস'-এ সেটা সবাই দেখতে পাবেন। আর ওইরকম জায়গায় শ্যুটিং..ঠাণ্ডা.. সবাই মিলে এত মজা করতাম, মনেই হত না পরিবারের থেকে দূরে আছি।'

মুক্তির অপেক্ষায় শুভ্রজিৎ মিত্র পরিচালিত অর্জুনের নতুন ছবি 'অভিযাত্রিক'-ও। বড়পর্দায় 'অপু'-র চরিত্রে নিজেকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অর্জুন। বলছেন, 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছে অভিযাত্রিক। তারপর গোয়াতেও ছবিটি দেখানো হয়েছে। কিন্তু কলকাতায়, নিজের শহরে সাধারণ মানুষদের যতক্ষণ না ছবিটা দেখাতে পারছি, তৃপ্তি পাব না। অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায়ও নেই।

আরও দেখুন

'পার্লার, জিম খুলে গেল, কিন্তু সিনেমাহল নয়', মনখারাপ অর্জুনের

 

পর্দায় ফের ফিরছে গোরা-পুপের রসায়ন। তবে অন্য গল্পে, অন্য চরিত্রে। 'খেলা যখন' নিয়ে অর্জুন বলছেন, 'খুব ভালো লাগছে আবার অরিন্দমদার সঙ্গে কাজ করব ভেবে। মিমি থাকছে, আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকছেন যাদের সঙ্গে আমি আগে কাজ করিনি। আর হ্যাঁ, ছবিতে অ্যাকশন থাকবে। ওটা আমার সবচেয়ে পছন্দের। দর্শক গোরা পুপেকে আবার অন্য রূপে দেখতে পাবে। চরিত্রগুলোকে ফুটিয়ে তুলতে আমাদের খাটতে হবে। তবে, আমি আর মিমি যে একে অপরকে চিনি, এই রসায়নটা পর্দায় ধরা পড়বে। আগে একসঙ্গে কাজ করলে সহজেই সাবলীল হওয়া যায়। প্রথম শট থেকেই পর্দায় ধরা পড়বে সেই বোঝাপড়াটা।'

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রয়েছে সিনেমাহল, মঞ্চ। অর্জুন বলছেন, 'জিম, পার্লার, রেস্তোরাঁ, পরিবহন সবই স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। সেই তুলনায় সিনেমাহল অনেকটাই নিরাপদ। আমরা সবাই সুরক্ষাবিধি বজায় রেখেই চলছি। সত্যি বলতে, যখন পার্লার, জিম খুলে গেল, থিয়েটার না খোলায় আমি দুঃখ পেয়েছিলাম। তবে আমি আশাবাদী। খুব তাড়াতাড়ি সবটা স্বাভাবিক হবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget