এক্সপ্লোর

ABP Exclusive: কলেজ পত্রিকায় সৌমিত্রর কবিতা যত্ন করে রেখে দিয়েছেন পরাণ

তাঁরা দুজনেই সিটি কলেজের প্রাক্তনী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কলেজ ছেড়ে যাওয়ার বছরেই সেই কলেজে ভর্তি হয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: বাস্তবে নয়, প্রথম দেখা হয়েছিল রুপোলি পর্দার এপাড়ে আর ওপাড়ে। 'অভিযান' এ সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) দেখে মুগ্ধ হয়েছিলেন থিয়েটারের মঞ্চের এক উঠতি অভিনেতা। তারপর সিটি কলেজে ভর্তি হয়ে হাতে পেলেন কলেজের এক পত্রিকা। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ১০-১২ লাইনের একটা কবিতা ছাপা হয়েছিল। যত্ন করে সেই বই নিজের কাছে রাখলেন তিনি। সেই বছরেই পাশ করে কলেজ ছেড়ে বেরিয়ে গিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গুণমুগ্ধ থেকে বন্ধু হয়ে ওঠার পথে সেতু বেঁধেছিল সেই রুপোলি পর্দাই। প্রথমে একসঙ্গে ছবির কাজ, তারপর ছোটপর্দা.. সময়ের সঙ্গে সঙ্গে সিটি কলেজের সেই সিনিয়র আর জুনিয়রই হয়ে উঠেছিলেন প্রাণের বন্ধু। ২ বছর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন। কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায়ের মনে সৌমিত্র-স্মৃতি এখনও টাটকা। বুধবার পর্দায় বাঙালির প্রথম ফেলুদার জন্মদিন। বিশেষ এই দিনে বন্ধুত্বের ফেলে আসা সরণি বেয়ে হাঁটলেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay)। 

তাঁরা দুজনেই সিটি কলেজের প্রাক্তনী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কলেজ ছেড়ে যাওয়ার বছরেই সেই কলেজে ভর্তি হয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। কলেজের পত্রিকার সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা আজও যত্ন করে রাখা আছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। বন্ধু চলে গিয়েছেন, আজও বিশ্বাস করতে চান না প্রবীণ অভিনেতা। কথা রেখে তাই কিছু গল্প এখনও গোপনই রাখতে চান।

আরও পড়ুন: Soumitra Chatterjee Birth Anniversary: 'তোমার তুলনা আমি খুঁজি না কখনও', জন্মদিনে সৌমিত্রের উদ্দেশে পরমব্রত

শ্যুটিংয়ের কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে দুজনকেই। দুই বন্ধু একসঙ্গে থাকলে কেমন কাটত সময়? এবিপি লাইভকে পরাণ বন্দ্যোপাধ্যায় বললেন, 'শ্যুটিংয়ের সময় আউটডোরে যেতাম। বোলপুরে গিয়েছি শ্যুটিংয়ের কাজে। মেকআপ ভ্যানে শুধু আমি আর ও (সৌমিত্র চট্টোপাধ্যায়) থাকতাম। সেসময় ও যৌবনের বিভিন্ন গল্প বলত ও, আমিও বলতাম। সে সব কথা কাউকে বলার নয়, সে সব শুধু আমাদের দুজনের। মানুষ হিসেবে ওঁর মতো বন্ধু পাওয়া ভাগ্যের। কতরকম গল্প করতেন, যেগুলো শুনে সত্যিই সমৃদ্ধ হওয়া যেত। অনেকেই জানেন না, কেবল নাটক, সিনেমা বা ভাষ্যপাঠ নয়, সৌমিত্র চট্টোপাধ্যায় যাত্রাও করেছেন। আর লেখার গুণ তো ওঁর ছিলই। এমনকি উনি গানও গাইতে পারতেন। আর.. অসম্ভব অসম্ভব একজন রসিক মানুষ ছিলেন।'

বন্ধু চলে গিয়েছেন, এই কথা এখনও মেনে নিতে চান না পরাণ বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমি মনে করি না পুলুদা নেই। আমি আমার প্রিয় মানুষের শেষযাত্রা কখনও দেখি না। সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন আমার মা, আর দ্বিতীয় পুলুদা। আমি এই বিশ্বাস নিয়েই জীবনের শেষদিন পর্যন্ত বাঁচব যে, একদিন না একদিন আমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে। আমি জানি, বোকার মত কথা বলছি, তবু এই বিশ্বাস নিয়েই আমি প্রত্যেকটা দিন বাঁচি। পুলুদা এসে আমার কাঁধে হাত দিয়ে বলবেন, 'চলো পরাণ, শ্যুটিং করে আসি।' অথবা, কোনও রসিকতা করার সময় হাসতে হাসতে বলে উঠবেন, 'উফ পরাণ, তুমি পারও বটে.. দেখি.. একটা গান ধরো তো দেখি..' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget