এক্সপ্লোর

Anuska Chakraborty Exclusive: শ্যুটিং শুরুর কিছুদিন আগে থেকে পার্লার, সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে দূরে ছিলাম: অনুষ্কা চক্রবর্তী

Anuska Chakraborty Exclusive: 'অরুণ দা বলেছিলেন যে কদিন শ্যুটিং চলবে সিঁদুরটা রাখতে। কারণ হঠাৎ করে একদিন সিঁদুর পরা আর যাঁরা রোজ সিঁদুর পরেন দুটো আলাদা বোঝা যায়।'

কলকাতা: রাত পোহালেই ২৬ জানুয়ারি (26 January)। আর এই বিশেষ দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিনয়-বাদল-দীনেশের (Binoy Badal Dinesh) বীরগাঁথা, পরিচালক অরুণ রায়ের (Arun Roy) ছবি '৮/১২' (8/12)। ছবিতে তিন মুখ্য চরিত্রের পাশাপাশি অপর এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুষ্কা চক্রবর্তী (Anuska Chakraborty)। ছবিতে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন এবিপি লাইভের (ABP Live) সঙ্গে, একান্ত সাক্ষাৎকারে।

প্রশ্ন: '৮/১২' ছবির অফার কীভাবে আসে?
অনুষ্কা চক্রবর্তী: আমার প্রথম ছবি অরুণ দার (অরুণ রায়, পরিচালক) সঙ্গেই, 'হীরালাল'। কিঞ্জল দা (কিঞ্জল নন্দ), অর্ণ দাও (অর্ণ মুখোপাধ্যায়) ছিল ওই ছবিতে। আমরা সকলেই থিয়েটার থেকে এসেছি। আমাদের নাটক দেখে অরুণ দা আমাদের ডাকেন, 'হীরালাল' ছবির সময়ে প্রথম। তখন ক্যামেরার ব্যাপারে কিছুই জানতাম না। পুরোটাই অরুণ দা এবং আমাদের ডিওপি শিখিয়েছেন। সেই থেকেই অরুণ দার সঙ্গে সঙ্গে থাকা। মানে একটা ছবি করলাম, চলে গেলাম ওরকম ব্যাপারটা নয়। অরুণ দার কোনও ছবি হলে তার প্রি-প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন পুরো সফরটাতেই আমরা থাকি। সেই সূত্রে অরুণ দা আগামী দিনে কী কী কাজ করতে চলেছেন এবং অভিনয়ের বাইরেও তাতে আমাদের কী কী দায়িত্ব থাকবে সেগুলো বিস্তারিত আলোচনা হতে থাকে। সেভাবেই '৮/১২'-এর সঙ্গে জড়িয়ে পড়া।

প্রশ্ন: আপনার চরিত্রটা কী?
অনুষ্কা: আমি প্রথমত ভাবিনি যে বিনয়, বাদল, দীনেশকে নিয়ে ছবিতে সেভাবে কোনও মহিলা চরিত্র থাকবে। কিন্তু অরুণ দা বলেন যে আমার চরিত্রের কথা। তখনকরা দিনে তো দুই ধরনের মহিলা থাকতেন। এক ধরনের যাঁরা প্রকাশ্যে এসে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতেন। আর অপর ধরনের মহিলা যাঁরা অন্দরমহল থেকেই পুরো বিপ্লবটিকে সমর্থন করতেন। আমার চরিত্রটা দ্বিতীয় ধরনের। তাঁর স্বামী বা বাড়ির অন্যান্য মানুষে এই যুদ্ধে সামিল সে জানে, এবং বাড়ির ভিতর থেকেই গোটা ব্যাপারটাকে সে সমর্থন করে।

প্রশ্ন: সেই সময়ের অন্দরমহলে থাকা মহিলার চরিত্র ফুটিয়ে তুলতে কীভাবে তৈরি করেছেন নিজেকে?
অনুষ্কা: প্রথমত গোটা ছবির সফরে প্রথম থেকে সামিল থাকায় বহুদিন ধরেই ওই সময়কালটা নিয়ে আলোচনা হত। ফলে যখন শ্যুটিং শুরু হয় আমরা মানসিকভাবে ওই ১৯৩০-এই বসবাস করতে থাকি। অরুণ দা বলে রেখেছিলেন, বিশেষত মেয়েদের কিছুদিন পার্লার বা কসমেটিক্স জাতীয় জিনিস থেকে দূরে থাকতে। একটু সাদামাটা জীবনযাপন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। জীবনযাত্রায় এই ছোট ছোট বদলে একটা প্রভাব পড়ে যেটা হয়তো চট করে চোখে দেখা যায় না। অরুণ দা বলেছিলেন যে কদিন শ্যুটিং চলবে সিঁদুরটা রাখতে। কারণ হঠাৎ করে একদিন সিঁদুর পরা আর যাঁরা রোজ সিঁদুর পরেন দুটো আলাদা বোঝা যায়। ফলে চরিত্রের বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য এগুলো প্রয়োজন। মূলত ভারতীয় নারীর চরিত্র, সেটাই তুলে ধরা।

প্রশ্ন: মঞ্চে অভিনয়ের পর ক্যামেরার সামনে অভিনয় কি কঠিন মনে হয়?
অনুষ্কা: দুটোরই আলাদা চ্যালেঞ্জ থাকে। মঞ্চে যেটা হয় যে ৫০ মিনিটের মধ্যে গোটা ঘটনা একেবারে আপনাকে দেখাতে হবে, সঙ্গে আবহ সঙ্গীত আছে। ওইটুকুই আপনার চরিত্রের সফর যেটা ধারাবাহিকতা বজায় রেখে হচ্ছে। কিন্তু সিনেমার শ্যুটিংয়ে সেটা হয় না। সেখানে হয়তো একটা প্রচণ্ড মজার সিনের পরই খুব আবেগঘন কোনও সিনের শ্যুটিং হল। তো চরিত্রের ওই 'অন-অফ'টা হয়তো একটু সমস্যা হয়। তবে আমি বেশি ক্যামারার সামনে অভিনয়টাই উপভোগ করি। এছাড়া আমাদের অভিনয়ের মাত্রা ঠিক করতেও অরুণ দা অনেক সাহায্য করেন। আমরা নাটক থেকে এসেছি বলে পরিচালক আমাদের রিহার্স করার সময় দেন। কিন্তু সবসময়েই স্ক্রিপ্ট মুখস্থ করতে বারণ করেন। 

প্রশ্ন: সামনে কী কী কাজ আসছে?
অনুষ্কা: অনেকগুলো কাজের কথা চলছে। ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। কিন্তু এই কোভিডের জন্য সেগুলোর ঘোষণা পিছিয়ে গেছে। ফলে এখনই কিছু জানাতে পারছি না।

আরও পড়ুন: Soumya Rit Exclusive: ছোট থেকে শাস্ত্রীয় সঙ্গীত আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে রয়েছে: সৌম্য ঋত

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget