এক্সপ্লোর

'Sedin Kuyasha Chilo' Exclusive: জবাফুল-ট্যাক্সি-নাড়ু, প্রকাশ্যে 'সেদিন কুয়াশা ছিল' ছবির টিজার পোস্টার

ABP Exclusive: মুক্তির অপেক্ষায় 'সেদিন কুয়াশা ছিল'। শীতের মরসুমেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি। তার আগে এবিপি লাইভের সঙ্গে নতুন টিজার পোস্টার কথা বললেন পরিচালক অর্ণব মিদ্যা।

কলকাতা: মুক্তির অপেক্ষায় পরিচালক অর্ণব মিদ্যার (Arnab Middya) নতুন ছবি 'সেদিন কুয়াশা ছিল' (Sedin Kuyasha Chilo)। তিনটি ভিন্ন গল্প নিয়ে তৈরি অ্যান্থলজি। ছবির কাজ প্রায় শেষের পথে। আর আজই প্রকাশ্যে এল ছবির প্রথম টিজার পোস্টার। প্রসঙ্গত আজ পরিচালকের জন্মদিনও। আর এই বিশেষ দিনেই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এল। 

প্রকাশ্যে এল 'সেদিন কুয়াশা ছিল'র টিজার পোস্টার

আজ পরিচালক অর্ণব মিদ্যার জন্মদিন। এই প্রথমবার জন্মদিনেও ছবির শ্যুটিং করছেন তিনি। তার মাঝেই সময় বের করে ফোনে কথা বললেন এবিপি লাইভের সঙ্গে। পোস্টার সম্পর্কে পরিচালক বলেন, 'এই প্রথম জন্মদিনে শ্যুট করছি। এই প্রথম জন্মদিনেই আমার সিনেমার টিজার পোস্টার রিলিজ করছে। কোনও পূর্ব পরিকল্পনা ছিল না। এমনি হয়ে গেল। তাছাড়া এই শীতের মরসুমেই ছবি মুক্তি পাবে। শীত পড়ছে পড়ছে এই সময়েই আমার ছবির কুয়াশা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি।'

পোস্টারে দেখা যাচ্ছে শীতের কুয়াশা ঘেরা ভোর। হলুদ ট্যাক্সি। তারওপর একটা নারকেল নাড়ুর বয়্যাম আর একটা জবা ফুল। পরিচালকের কথায়, 'আসলে ছবিতে তিনটি গল্প রয়েছে তো। তিনটি গল্পে তিনটি মূল উপাদান আছে। অর্ণ মুখোপাধ্যায় ও সৌরসেনী মৈত্র অভিনীত গল্পের মূল উপাদান জবা ফুল। দ্বিতীয় গল্পে দেখা যাবে তিন বন্ধুকে। দেবশঙ্কর হালদার, খরাজ মুখোপাধ্যায় ও জয় সেনগুপ্তকে দেখা যাবে। তাঁদের গল্পের এলিমেন্ট ট্যাক্সি। আর তৃতীয় অর্থাৎ পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী ও জিতু কামালের গল্পের মূল উপাদান নারকেল নাড়ু। প্রত্যেক গল্পের শেষে প্রত্যেকটি উপাদানের গুরুত্ব ফুটে উঠবে। এই তিনটি উপাদানই মূলত পুরো ছবিটিকে রিপ্রেজেন্ট করে। তাই প্রথম টিজার পোস্টারে এই তিনটি উপাদানকেই তুলে ধরার চেষ্টা করেছি।' কবে মুক্তি পাবে ছবি? পরিচালক বলেন, 'শীতের মরসুমেই মুক্তি পাবে। হয়তো মাস দুয়েকের মধ্যেই।'


Sedin Kuyasha Chilo' Exclusive: জবাফুল-ট্যাক্সি-নাড়ু, প্রকাশ্যে 'সেদিন কুয়াশা ছিল' ছবির টিজার পোস্টার

'সেদিন কুয়াশা ছিল' ছবির টিজার পোস্টার

আরও পড়ুন: Shah Rukh Khan: আগামী ছবিগুলি কেমন চলবে? বিস্ফোরক দাবি শাহরুখ খানের

অন্যদিকে,  'অন্দরকাহিনী' (Andarkahini) ছবির পর আবারও ফিচার ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন পরিচালক অর্ণব মিদ্যা। ছবির নাম, 'সেদিন কুয়াশা ছিল'। পরিচালকের প্রথম ছবিতে একজন নারীই দাপিয়ে বেরিয়েছিলেন চারটি গল্পে। তবে এবারের ছবিতে অর্ণবের হাতে রয়েছে অভিনেতা-অভিনেত্রীর লম্বা এবং নজরকাড়া তালিকা। স্যান্ড আর্ক মিডিয়া প্রোডাকশনের (Sand Arc Media Production) সায়ন্তন ঘোষাল, সুপ্রিয় সামন্ত ও বৈশালী প্রসাদের প্রযোজনায় শেষ হয়েছে ছবির শ্যুটিংও। চলছে কিছু প্যাচওয়ার্ক ও শেষ মুহূর্তের কাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget