এক্সপ্লোর

Shah Rukh Khan: আগামী ছবিগুলি কেমন চলবে? বিস্ফোরক দাবি শাহরুখ খানের

Bollywood Celebrity Updates: আগামী ছবিগুলি কেমন চলবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সম্পর্কে মন্তব্য করলেন শাহরুখ খান।

মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খানকে (Shah Rukh Khan) শেষ বার পর্দায় দেখা গিয়েছিল পাঁচ বছর আগে 'জিরো' ছবিতে। বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয় সেই ছবি। তারপর দীর্ঘ বিরতি নেন। শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে শাহরুখ খানের বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। যদিও, চলতি বছর বেশ কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। 'লাল সিং চাড্ডা', 'ব্রহ্মাস্ত্র' থেকে 'রকেট্রি'তে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ছবিগুলি কেমন চলবে? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সম্পর্কে মন্তব্য করলেন শাহরুখ খান।

'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি'র সম্পর্কে মুখ খুললেন শাহরুখ খান-

সদ্যই ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানে তাঁকে সম্মানিতও করা হয়। সেখানেই আগামী ছবিগুলির সম্পর্কে মুখ খুললেন অভিনেতা। জানালেন, দীর্ঘ পাঁচ বছর পর তাঁর ছবি আসতে চলেছে, তার জন্য তিনি কতটা স্নায়ুচাপে ভুগছেন। শাহরুখ খান বলেন, 'যদি আমার নিজের ছবি নিয়ে নিজেরই বিশ্বাস না থাকে, তাহলে আমার তো সেই কাজটাই করা উচিত নয়। কারণ, আমি যে জিনিসটা তৈরি করছি, সেই জিনিসটা সম্পর্কে আমার নিজের বিশ্বাস থাকাটা সবথেকে বেশি জরুরি। এটা কোনও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য নয়। আমি এটাই বিশ্বাস করি। ছোট থেকেই আমি এটা বিশ্বাস করি। এভাবেই নিজেকে তৈরি করি। আমি নিজের সেরাটা দিয়ে কাজ করেছি। আর আশা করছি ততটাই তা রঙিন হবে।'

আরও পড়ুন - Jacqueline Fernandez: অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ল জ্যাকলিন ফার্নান্ডেজের

আগামী ছবির ব্যবসা কেমন হবে, সে সম্পর্কে শাহরুখ খান বলেন, 'আমি 'জিরো'র মতো ছবিও করেছি। আবার 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র মতো ছবিও করেছি।' এর পাশাপাশি অভিনেতা জানিয়েছেন যে, তাঁর আগামী ছবিগুলি অর্থাৎ 'পাঠান' (Pathaan), 'জওয়ান' (Jawan), 'ডাঙ্কি' (Dunki) সুপারহিট হবে।

প্রসঙ্গত, শাহরুখ খানকে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে আটকানো হল। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বই আসছিলেন তিনি। বিমানবন্দরে কিং খানকে আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। পরে শাহরুখ ও তঁর ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। যদিও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের। জানা গিয়েছে, টিমের সকলকে সারা রাত আটকে রেখে ভোরের দিকে সব সদস্যদের ছেড়ে দেওয়া হয়। শাহরুখদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি আছে বলে অভিযোগ। শাহরুখ ও তাঁর টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়েছে। শাহরুখদের কাছে মোট ১৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget