এক্সপ্লোর

'অদ্ভুত মিল, নিজের অজান্তেই নগেন্দ্রপ্রসাদের পথে হাঁটছেন দেব'

নতুন ছবি 'গোলন্দাজ'-এর গল্পের থেকে অনেক বেশি গল্প রয়েছে ক্যামেরার পিছনে। এবিপি লাইভের কাছে সেইসব অজানা গল্পের ঝাঁপি খুললেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়

কলকাতা: শ্যুটিং ফ্লোরে তিনি খুঁতখুঁতে। একটা শব্দের জন্য রিশ্যুট করিয়েছিলেন একটা ছবির একটা গোটা গান! তাঁর হাত ধরেই দেব হয়ে উঠেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। নতুন ছবি 'গোলন্দাজ'-এর গল্পের থেকে অনেক বেশি গল্প রয়েছে ক্যামেরার পিছনে। এবিপি লাইভের কাছে সেইসব অজানা গল্পের ঝাঁপি খুললেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

দেব না থাকলে এই ছবির কথা নাকি ভাবতেনই না ধ্রুব! কেন? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে পরিচালক বলছেন, 'দেব আর নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চেহারার মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে। ইতিহাসে আমরা নগেন্দ্রপ্রসাদের শারিরীক যে বর্ণনা পাই, ৬ ফুট ২ ইঞ্চি লম্বা, চওড়া ছাতি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি দেখবেন, ঠিক ওইরকম একটা ব্যক্তিত্ব নিয়ে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে। দেব। আরও একটা মিল রয়েছে এই দুই চরিত্রের মধ্যে। ইতিহাস বলছে, নগেন্দ্রপ্রসাদ সারা জীবন মানুষের উপকার করে গিয়েছেন। করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি দেব কীভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজের অজান্তেই নগেন্দ্রপ্রসাদের পদাঙ্ক অনুসরণ করছে দেব। ওকে এই চরিত্রে কাস্ট করাটা বোধহয় ভবিতব্যই ছিল। ছবিটা দেখতে দেখতে দর্শক ভুলে যাবেন ওটা দেব। মনে হবে, পর্দায় নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীকে দেখছেন সবাই। আর হ্যাঁ, দেবের পুরো কেরিয়ারের ওপর শ্রদ্ধাশীল থেকেই বলছি, গোলন্দাজ-এ পর্দায় যে দেবকে দর্শক দেখবেন, তাঁকে আগে কখনও দেখেননি।'

বার বার দেব বলেছেন, এই ছবি তাঁর প্রথম বায়োপিক। কিন্তু পরিচালক বলছেন অন্য কথা। ধ্রুব বলছেন, 'এটা ঠিক বায়োপিক নয়, একটা হিস্টোরিক ফিকসান। আমার চোখ দিয়ে আমি নগেন্দ্রপ্রসাদকে দেখেছি। ইতিহাস আশ্রিত একটা চিত্রনাট্য এটি। আমার উদ্দেশ্য ছিল, গোলন্দাজ ছবিটাকে অনুপ্রেরণা হিসাবে তুলে ধরা। একইভাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, যাঁর ইতিহাস কেউ জানতেন না, তাঁকে মর্যাদা আর গৌরব ফিরিয়ে দেওয়া। তবে হ্যাঁ, এই ছবিটা দেবের কাছে বায়োপিক। কারণ ওকে নিজেকে ভেঙে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী হতে হয়েছে। ওকে বিশ্বাস করতে হয়েছে আমিই নগেন্দ্রপ্রসাদ।'

করোনা পরিস্থিতির আগে শ্যুটিং, তারপর লম্বা বিরতি। পরিচালক বলছেন, 'সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। আমি কিন্তু ২টো বছর এই ছবিটাকে নিয়েই থেকেছি। পুজো আনন্দের, আর 'গোলন্দাজ'-ও আনন্দের ছবি। আমি চাই এই ছবিটা সবার অনুপ্রেরণা হোক। করোনা পরিস্থিতির পর রুপোলি পর্দা ঘুরে দাঁড়াক 'গোলন্দাজ'-এর হাত ধরেই।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget