এক্সপ্লোর

Celebrities Covid19 Initiative: পাশে সৌরভ, শহরে ঘুরবে পরমব্রত, অনুপমদের অক্সিজেন ভ্যান

পরমব্রত বলছেন, 'আমাদের আরও শাখা খোলার কথা হয়েছে। একটা মোবাইল ইউনিট বানানোর কথাও ভাবা হয়েছে। অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে যাতে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়।' 'তবে আমরা চাই, বেডগুলো তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাক।', যোগ করলেন অনুপম।

কলকাতা: শহর জুড়ে কেবলই কোভিড আতঙ্ক। করোনাকালে কমছে শরীরে অক্সিজেনের মাত্র, বাড়ছে চাহিদা। প্রাণ কাড়লেও করোনা শিখিয়েছে পরস্পরের পাশে থাকতে। আর এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিয়েছেন টলিউডের একাধিক তারকা। নিজেদের উদ্যোগেই একটি ইন্টেরিম রিলিফ সেন্টার তৈরী করে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনুপম রায়, পিয়া চক্রবর্তী, ঋদ্ধি সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

করোনা আক্রান্তের শরীরে অক্সিজেনের ঘাটতি সাহায্যের হাত বাড়াবে ‘সিটিজেন্স রেসপন্স’ -এর এই রিলিফ সেন্টার। ব্যবস্থা রয়েছে অক্সিজেন সাপোর্ট থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসারও। ১৫দিনেরও বেশি সময় ধরে চলছে এই সেন্টার। ইতিমধ্যেই বেডের সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ৭টি করা হয়েছে। কেমন কাজ চলছে এখানে? অনুপম বলছেন, 'এখানে সাধারণত ২ ধরণের মানুষ কাজ করছেন। চিকিৎসক, আয়া ও নার্সরা রয়েছেন। তাঁরা পিপিই কিট পরে অক্লান্ত পরিশ্রম করছেন। আর রয়েছেন ভলিন্টিয়ার্সরা। তাঁরা সমস্ত বিষয়ে দেখাশোনা করছেন। আমরাও যাচ্ছি।' পরমব্রত বলছেন, 'আমাদের আরও শাখা খোলার কথা হয়েছে। একটা মোবাইল ইউনিট বানানোর কথাও ভাবা হয়েছে। অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে যাতে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়।' 'তবে আমরা চাই, বেডগুলো তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাক।', যোগ করলেন অনুপম।

লকডাউনের জন্য কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল পরমব্রত, অনুপমদের। যানবাহনের সমস্যার জন্য আসতে পারেছিলেন না অনেকে। তবে মিটেছে সেই সমস্য়াও। পরমব্রত জানালেন, গাড়ির জন্য পুলিশের থেকে অনুমতি করিয়ে নেওয়া হয়েছে। এখন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে চিকিৎসক, কারোরই আসতে সমস্যা নেই কোনও। ইন্টেরিম রিলিফ সেন্টার একটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরমব্রত বলছেন, 'সৌরভদা একটা কনসেনট্রেটর দিয়েছেন। অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে সেটা আমরা গ্রহণ করেছি। অন্যান্য অনেক জায়গাতেই উনি কনসেনট্রেটর দিয়েছেন। সেই তালিকায় আমাদের রাখার জন্য ওনাকে ধন্যবাদ।'  হেল্থ এন্ড ইকো ডিফেন্স সোশ্যাইটি ও বঙ্গ সংস্কৃতি মঞ্চের সাহায্যের কথাও উল্লেখ করলেন অনুপম।

রিলিফ সেন্টার থেকে মানুষ যখন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, সেই অভিজ্ঞতাটা কেমন? পরমব্রত বলছেন, 'জীবনে অনেকরকম অভিজ্ঞতা হয়, কিন্তু এই ধরণের অনুভূতি খুব কম। মানুষের এতটা কৃতজ্ঞতা বা ভালোবাসা পাওয়া খুব দুর্লভ। তবে ওখানে যাঁরা দিবারাত্র রাজ করছেন আমি চাই তাঁরাই বেশি ভালোবাসা ও আশীর্বাদ পান।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget