এক্সপ্লোর

Acchut-The Untouchable: এবার তথ্যচিত্রে 'নাচনি' সম্প্রদায়ের জীবনের গল্প বলবেন রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়

Rajaditya Banerjee: পুরুলিয়ার 'নাচনি' সম্প্রদায়ের মানুষ, পস্তুবালা দেবী, জ্যোৎস্না দেবী, চারুবালা দেবীদের জীবনের কথাই তুলে ধরবে এই ছবি। ঠিক কেমন হয় নাচনিদের জীবন?

কলকাতা: টলিউডে রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নজর কেড়েছেন তাঁর প্রথম ছবি 'ডেথ সার্টিফিকেট' (Death Certificate)-এর হাত ধরে। এই ছবি জিতে নিয়েছে জাতীয় পুরস্কারও। আর এবার তিনি একটি তথ্যচিত্র তৈরি করছেন 'নাচনি' সম্প্রদায়ের ওপর শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য। তাঁর নতুন তথ্যচিত্র 'অচ্ছুত-দ্য আনটাচেবল' (Acchut-The Untouchable)-এর গল্প তৈরি হয়েছে নাচনি সম্প্রদায়ের মানুষকে নিয়ে, যাঁদের কথা তথাকথিতভাবে রয়ে গিয়েছে অন্ধকারেই। 

পুরুলিয়ার 'নাচনি' সম্প্রদায়ের মানুষ, পস্তুবালা দেবী, জ্যোৎস্না দেবী, চারুবালা দেবীদের জীবনের কথাই তুলে ধরবে এই ছবি। ঠিক কেমন হয় নাচনিদের জীবন? পরিচালকের মনে হয়েছিল, একবিংশ শতাব্দীতে এসেও, নিজেদের অস্তিত্ব, সংস্কৃতিকে রক্ষার জন্য লড়াই করছে এই সমস্ত মানুষেরা। এখনও ঝাড়খণ্ড ও পুরুলিয়ার রাঢ় এলাকায় নাচনিদের দেখা পাওয়া যায়। বর্তমানে নাচনি প্রথায় আর আসতে চাইছেন না নতুন প্রজন্মের মানুষেরা। আর তাই কার্যত বিলুপ্তপ্রায় হয়ে গিয়েছে এই সংস্কৃতি। বর্তমানে নাচনিদের বয়স চল্লিশ থেকে শুরু করে ৮০-র মধ্যে। এই পেশার খারাপ অবস্থার কথাই তথ্যচিত্রে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। 

পশ্চিমবঙ্গের বাইরে, ঝাড়খণ্ড এলাকাতেও এখনও রয়েছে নাচনি প্রথা। আর পশ্চিমবঙ্গে তাঁদের আবাস সাধরণত পুরুলিয়ার। কিন্তু তেন নাচনিদের পেশার এই দুর্দশা? উত্তরটা ভীষণ সোজা। নাচনিরা জানাচ্ছেন, তাঁদের কখনও প্রাপ্য সম্মান দেয়নি সমাজ, দেখেনি ভাল চোখে। একজন নারী যে নাচ ও গান করে উপার্জন করতে পারে, সেটাই মেনে নিতে পারেনি সমাজ। হয়তো সেই কারণেই 'নাচনি' রা রয়ে গিয়েছে অচ্ছুত হিসেবে। সেই পরিস্থিতিকেই পর্দায় তুলে ধরার চেষ্টা করবেন পরিচালক। 

পৃথিবীর কাছে 'নাচনি' অর্থাৎ একজন মহিলা যিনি নাচ করেন। একসময় উত্তর ভারতে বাঈজিপ্রথার চল ছিল। জমিদারদের মনোরঞ্জনের জন্য জমিদার বাড়িতেই থাকতেন তাঁরা। নাচনিরা সাধারণত নাচ করতেন ঝুমুর গানের সঙ্গে। বিভিন্ন কাব্য, মহাকাব্যকে নাচ ও গানের মাধ্যমে ফুটিয়ে তুলতেন তাঁরা।

এই নাচনিদের সঙ্গে থাকতেন একজন করে রসিক। সাধরণত নাচনির সঙ্গে তাঁদের প্রেমের সম্পর্ক হত। তবে নাচনিদের উপার্জন করা টাকা পয়সার যাবতীয় হিসেব রাখতেন তাঁরাই। নাচনির সঙ্গে যোগাযোগ করা হত এই রসিকদের মাধ্যমেই। নাচনিরা বাধ্য থাকত বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নাচের শো করতে। ঘরে কার্যত ফিরতে পারতেন না তাঁরা। 

প্রসঙ্গত, এই তথ্যচিত্রের কথা লিখতে গিয়ে মনে পড়ে যায়, নান্দীকারের কিংবদন্তি নাটক 'নাচনি'-র কথা। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার অভিনীত এই নাটকে তুলে ধরা হয়েছিল দুই প্রজন্মের দুই নাচনির জীবন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget