এক্সপ্লোর

Aditya Roy Kapur: জোর করে চুম্বনের চেষ্টা মহিলা অনুরাগীর, অস্বস্তিতে আদিত্য, ভাইরাল ভিডিও

Viral Video: ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলা অনুরাগী আদিত্য রায় কপূরের সঙ্গে সেলফি তুলতে চান। সম্মতি দেন অভিনেতা। খান দুয়েক সেলফি তোলার পরই আচমকা অভিনেতাকে জোর করে গালে চুম্বন করতে উদ্যত হন ওই অনুরাগী।

নয়াদিল্লি: বলিউড তারকা আদিত্য রায় কপূর (Aditya Roy Kapur) আপাতত ব্যস্ত তাঁর নতুন সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এর (The Night Manager) প্রচারে। বুধবার সেই সিরিজেরই বিশেষ স্ক্রিনিং (Special Screening) শেষে বেশ কিছু অনুরাগীর সঙ্গে কথোপকথন সারেন অভিনেতা। অডিটোরিয়ামের বাইরে একত্রিত হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু হঠাৎই ঘটল ছন্দপতন। এক অনুরাগীর আজব কাণ্ডে অস্বস্তিতে পড়েন অভিনেতা। ঠিক কী ঘটেছিল?

অস্বস্তিতে আদিত্য রায় কপূর

ডিজনি প্লাস হটস্টারের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখছেন আদিত্য রায় কপূর। বুধবার এক বিশেষ স্ক্রিনিং শেষে অনুরাগীদের সঙ্গে কথাবার্তায় মন দিয়েছিলেন অভিনেতা। সেখানেই এক মহিলা অনুরাগী হঠাৎ অভিনেতার দিকে এগিয়ে আসেন। প্রিয় নায়কের সঙ্গে বেশ কয়েকটা সেলফি তোলার পর ওই মহিলা এগিয়ে যান অভিনেতাকে চুম্বন করতে। ইন্টারনেটে সেই ভিডিও এখন ভাইরাল।

ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলা অনুরাগী আদিত্য রায় কপূরের সঙ্গে সেলফি তুলতে চান। সম্মতি দেন অভিনেতা। খান দুয়েক সেলফি তোলার পরই আচমকা অভিনেতাকে জোর করে গালে চুম্বন করতে উদ্যত হন ওই অনুরাগী। বেশ অস্বস্তিতেই পড়েন অভিনেতা, তবে খুব সুন্দর করেই পরিস্থিতিরও সামাল দেন তিনি। পিছিয়ে গিয়ে ওই অনুরাগীকে বারণ করেন। তবে নাছোড় অনুরাগী থামতে চাননি, গালে না পেরে, হাতেই চুম্বন করে থামেন তিনি। 

 

এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়। নেটিজেনরা ওই মহিলার এমন কীর্তিতে বেজায় চটেছেন। আদিত্যর বুদ্ধিমত্তার পরিচয় প্রশংসা পেয়েছে। অনেকেই লিখেছেন, 'এ কেমন ধরনের ব্যবহার। আমারও ওঁকে খুবই পছন্দ, কিন্তু আমি জোর করে কখনওই চুম্বন করতে যাব না। এতো সম্পূর্ণ হেনস্থা।' অনেকে আবার এও লিখেছেন, কোনও মহিলা তারকার সঙ্গে যদি পুরুষ অনুরাগী করত, তাহলে এতক্ষণে সে জেলে থাকত। 

আরও পড়ুন: Alia Bhatt Post: ক্যামেরায় পোজ একরত্তি কন্যার, আলিয়া ভট্টের পোস্টে তোলপাড়, রাহার ছবি প্রকাশ্যে?

প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন আদিত্য রায় কপূর (Digital Debut)। সন্দীপ মোদি পরিচালিত 'দ্য নাইট ম্যানেজার' (The Night Manager) সিরিজ আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। সিরিজে দেখা যাবে অনিল কপূর, আদিত্য রায় কপূর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায়, রবি বহেলকে। 

এই সিরিজটি মূলত জন লে ক্যারের উপন্যাস 'দ্য নাইট ম্যানেজার'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। সিরিজটি প্রযোজনার দায়িত্বে রয়েছে 'দ্য ইঙ্ক ফ্যাক্টরি' ও 'বানিজয় এশিয়া'। এই সিরিজের প্রচার পর্বের অংশ হিসেবে সম্প্রতি আদিত্যকে বাস্তব জীবনেও হোটেল ম্যানেজার হিসেবে দেখতে পাওয়া যায়। 

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget