এক্সপ্লোর

Shantanu Maheshwari: 'সব মাধ্যমেই কাজ করলাম, বড়পর্দায় প্রবেশ করা খানিক কঠিন', মত শান্তনু মাহেশ্বরীর

Shantanu Maheshwari Update: ৩২ বছর বয়সী অভিনেতা টিভিতে আত্মপ্রকাশ করেন 'দিল দোস্তি ডান্স' ধারাবাহিকের মাধ্যমে, ২০১১ সালে। এরপর তাঁকে দেখা যায় 'ঝলক দিখলা যা' ও 'খতরোঁ কে খিলাড়ি' রিয়্যালিটি শো দুটিতে।

নয়াদিল্লি: অভিনয় জগতে বয়স বেশি নয়, তবে এরই মধ্যে সব মাধ্যমেই কাজ করে ফেলেছেন অভিনেতা-নৃত্যশিল্পী শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari)। ধারাবাহিক (TV Serial) দিয়ে শুরু, তারপর বড়পর্দা (Big Screen) পেরিয়ে ওটিটি (OTT)। কোন মাধ্যম সবচেয়ে কঠিন? কী বলছেন অভিনেতা?

'সবচেয়ে চ্যালেঞ্জিং' কোন মাধ্যম? কী বললেন শান্তনু?

সমস্ত ভিস্যুয়াল মাধ্যমেই কাজ করেছেন শান্তনু মাহেশ্বরী। পেয়েছেন ভূয়সী প্রশংসাও। আর সবশেষে তাঁর মত, একজন 'বহিরাগত'র ক্ষেত্রে বড়পর্দায় কাজ সবচেয়ে চ্যালেঞ্জিং। 

৩২ বছর বয়সী অভিনেতা টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন 'দিল দোস্তি ডান্স' ধারাবাহিকের মাধ্যমে, ২০১১ সালে। এরপর তাঁকে দেখা যায় 'ঝলক দিখলা যা' ও 'খতরোঁ কে খিলাড়ি' রিয়্যালিটি শো দুটিতে। এরপর গত বছর নিজের সিনে-যাত্রা শুরু করেন তিনি, সঞ্জয় লীলা ভনশালীর বিখ্যাত ছবি 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র হাত ধরে। সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্তনু বলেন, 'আমি সমস্ত মাধ্যমে কাজ করে ফেলেছি। সিনেমায় কাজ করা একটু কঠিন। প্রচুর কিছু এর মধ্যে জড়িয়ে থাকে। যেহেতু প্রচুর টাকার ব্যাপার, ফলে প্রত্যাশাও বিশাল হয়।'

অভিনেতা মনে করেন যে যখন আপনাকে একটি বা দুটি কাজের ভিত্তিতে বিচার করা হয়, তখন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাঁর কথায়, 'আমি মনে করি না যাঁরা আজকের নায়ক বা নায়িকারা আছেন তাঁরা কেউ একটি বা দুটি ছবির ফল। তাঁদের পিছনে পরিচালক ও প্রযোজক রয়েছেন। সিনেমা যতই ভাল বা খারাপ হোক, তাঁরা বারবার ফিরে এসেছেন।'

সিনেমায় কাজ পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন শান্তনু যখন তাঁর কাছে ভনশালীর 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র অফার আসে। এই ছবিতে তাঁকে আলিয়া ভট্টের বিপরীতে অভিনয় করতে দেখা যায়। শান্তনু বলেন, 'আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে সিনেমা করতে আমি কখনও পারবই না। অন্যান্য মাধ্যমে চেষ্টা করি, কিন্তু কেউ পথ দেখানোর না থাকলে, তুমি শুধু চেষ্টা করবে আর আশা করবে যে হয়তো কিছু একটা হয়ে যাবে।'  তবে অভিনেতা অত্যন্ত আনন্দিত যে এমন বিশাল একটি ছবিতে কাজ করতে পেরেছেন যার ফলে বৃহৎ সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পেরেছেন। তিনি এমন আকর্ষণীয় কাজ করতে চান আরও। 

আরও পড়ুন: Acidity After Workout: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

সম্প্রতি মুক্তি পেয়েছে 'টুথ পরী'। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পেয়েছে এই সিরিজ। প্রতিম দাশগুপ্ত পরিচালিত এই সিরিজ কলকাতার প্রেক্ষাপটে তৈরি। এক মানব দন্তচিকিৎসক ও এক ভ্যাম্পায়ারের প্রেম কাহিনি বলবে এই সিরিজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget