এক্সপ্লোর

Dev: অবিকল এক, মোমের তৈরি নিজের মূর্তি দেখে আবেগপ্লুত দেব

Dev Wax Idol : নিজের মূর্তি হবে, কোনওদিন ভাবেননি দেব, আনন্দে কৃতজ্ঞতা প্রকাশ শিল্পীর প্রতি..

কৌশিক গাঁতাইত,পশ্চিম বর্ধমান: মোমের তৈরি নিজের মূর্তির আবরণ উন্মোচন করলেন দেব (Dev)। আজ আসানসোলে শিল্পী সুশান্ত রায় এর ওয়াক্স মিউজিয়ামে আসেন দেব। সেখানেই মুখ্যমন্ত্রীর মোমের মূর্তি দেখার পর নিজের মোমের মূর্তির আবরণ উন্মোচন করেন। তোলেন সেলফিও । নিজের মূর্তি হবে, কোনওদিন ভাবেননি দেব। তাই আনন্দে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিল্পী সুশান্ত রায়ের। আসানসোলে এসে এই প্রথম কোনও সেলিব্রিটি নিজের মূর্তি উদ্বোধন করায় বেজায় খুশি শিল্পীও।

তেইশে 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ'-ছবিতে যশবন্ত সিং গিলের ভূমিকায়, রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়া শ্রমিকদের ত্রাতা হয়ে ফ্রেমে ধরা দিয়েছিলেন বলিউডের সুপারস্টার অক্ষয়কুমার। এবার চব্বিশে খাদানে নামবেন বাংলার সুপারস্টার দেব। তাঁর আগামী ছবি খাদানের শ্যুটিং শুরুর আগে,  পুরো টিমের পাণ্ডবেশ্বরে রেকি করতে গেলেন অভিনেতা।দেবের পরবর্তী ছবি খাদানের শ্যুটিংয়ের প্রস্তুতি চলছে জোরকদমে।মঙ্গলবার পাণ্ডবেশ্বরে ইসিএল-এর শোনপুর বাজারি কোলিয়ারীতে রেকি করতে যান দেব।

খনি এলাকায় ঘুরে ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। দেবের এই সফর ঘিরে কোলিয়ারীতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ছিল পুলিশি প্রহরা। দুুপুর ১২টা নাগাদ শোনপুর বাজারি কোলিয়ারীতে পৌঁছন তিনি। 'খাদান'-র রেকি শেষ করে ফিরে যান দেব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে খাদানের ফার্স্টলুক মোশন পোস্টার। দেবের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন ইধিকা পাল। ছবিটি পরিচালনা করছেন সুজিত দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন নীলায়ন চট্টোপাধ্যায়।

অপরদিকে, বছরটা ছিল ১৯৮৯। রাজ্যের বুকে নেমে আসা একটা ভয়াবহ রাত। পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে আটকে পড়েছিল বহু মানুষ। সেদিনের সেই ভয়াবহ ঘটনার মাঝেই ত্রাতা হয়ে এসেছিলেন যশবন্ত সিং গিল (Yashwant Singh Gill)। যিনি সেই রাতে আটকে থাকা বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। আর সেই যশবন্ত সিং গিলের ভূমিকাতেই 'মিশন রানিগঞ্জ: দ্য় গ্রেট ভারত রেসকিউ' ছবিতে, অভিনয় করেন বলিউডের সুপারস্টার অক্ষয়কুমার (Akshay Kumar)।

আরও পড়ুন, দেশের মধ্যে সপ্তম, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় বড় সাফল্য বাঁকুড়ার বাসিন্দার

১৯৩৭ সালের ২২ নভেম্বর পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন যশবন্ত সিং গিল। অমৃতসরের বিখ্যাত খালস কলেজে পড়াশোনা করেন তিনি। ১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানিগঞ্জের কয়লাখনিতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। সেবার বহুমানুষ বাংলার এই কয়লা খনিতে আটকে পড়ে গিয়েছিলেন। সিনিয়র অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই বিপদের সময় যশবন্ত সিং গিল। অনেকেই তাঁকে ভিতরে যেতে বারণ করেছিলেন। কিন্তু তারপরেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে কয়লাখনিতে আটকে পড়ে থাকা মানুষদের উদ্ধার করেছিলেন। আর সেই ঘটনা থেকেই এই ছবি তৈরি হয়েছিল।

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget