এক্সপ্লোর

পুজোয় বোম্বাগড়ে ঘুরতে যাবেন? হদিশ দিচ্ছেন দেব

'পুজোয় চলুন বোম্বাগড়ে'। সোশ্যাল মিডিয়ায় হদিশ দিচ্ছেন অভিনেতা সাংসদ দেব। প্রকাশ্যে আনলেন তাঁর প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’-র নতুন মোশন পোস্টার

কলকাতা: 'পুজোয় চলুন বোম্বাগড়ে'। কিন্তু কোথায় এই বোম্বাগড়? সোশ্যাল মিডিয়ায় হদিশ দিচ্ছেন অভিনেতা সাংসদ দেব। প্রকাশ্যে আনলেন তাঁর প্রযোজনা সংস্থার নতুন ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’-র নতুন মোশন পোস্টার।

‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল অনেকদিন আগেই। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পিছিয়ে যায় ছবির মুক্তি। ২০১৯ সালেই শেষ হয়ে গিয়েছিল ছবির শ্যুটিং। রামোজি ফিল্ম সিটির রাজকীয় সেটে শ্যুটিং হয়েছে ছবির বেশিরভাগ অংশ। ছবি মুখ্য ভূমিকায় রয়েছেন শ্বাশত চট্টোপাধ্যায় ওরফে হবুচন্দ্র রাজা, খরাজ মুখোপাধ্যায় ওরফে গবুচন্দ্র মন্ত্রী। হবুচন্দ্রের রানির ভূমিকায় রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। ভালো মন্ত্রী হয়েছেন তিনি। আর খরাজ, দুষ্টু মন্ত্রী। গুরুদেবের চরিত্রে বরুণ চন্দ।

২০২০ সালের গ্রীষ্মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। প্রকাশ্যে এসেছিল ট্রেলার থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীদের ফার্স্ট লুকও। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস নিবেদিত এই ছবিটি আদ্যোপান্তই ছোটদের রূপকথার ছবি। তবে রূপকথার মোড়কেও কি রয়েছে রাজনৈতিক স্যাটায়্যার? তা অবশ্য বলবে ছবির গল্প।

অন্যদিকে এই বছরেই ১০ অক্টোবর মুক্তি পাচ্ছে 'গোলন্দাজ'। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। 'গোলন্দাজ' ছবির জন্য এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও ইশা সাহা।

শ্যুটিং চলাকালীন নিজের রেট্রো লুকের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন দেব। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। দেব ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ইশা সাহাকে।  ফুটবলের জনক হিসাবে পরিচিত নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনের বিভিন্ন ওঠাপড়াকেই দেখানো হবে এই গল্পে।

দেবের জীবনের প্রথম বায়োপিক হতে চলেছে 'গোলন্দাজ'। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে দেব লিখেছিলেন, পর্দায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকায় অভিনয় করা আমার জীবনের বড় সম্মান। আশা করি দর্শকদের আবেগকে ছুঁয়ে যাবে এই গল্প। ইংরেজ জমানায় দাঁড়িয়ে তাদেরই অত্যন্ত বিপাকে ফেলেছিলেন নগেন্দ্র প্রসাদ। তাঁর সেই গল্পই ফুটে উঠবে ছবিতে।' তাঁর ওপর বিশ্বাস রাখার জন্য তিনি ধন্যবাদও জানিয়েছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: চিকিৎসার পরেও ৬ বার ফিরে এসেছে ক্যানসার! কঠিন লড়াই লড়ছেন জনপ্রিয় অভিনেতার স্ত্রী!
চিকিৎসার পরেও ৬ বার ফিরে এসেছে ক্যানসার! কঠিন লড়াই লড়ছেন জনপ্রিয় অভিনেতার স্ত্রী!
Mouni Roy: অর্থই অনর্থের মূল? বছর চারেকের বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন বাঙালি নায়িকা?
অর্থই অনর্থের মূল? বছর চারেকের বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন বাঙালি নায়িকা?
'কোনওদিন এমন স্বীকৃতি পাইনি, নামও উল্লেখ করা হয়নি' শপথ-মঞ্চে সঞ্চালনার প্রশংসা শুনে 'আপ্লুত' মধুমন্তী
'কোনওদিন এমন স্বীকৃতি পাইনি, নামও উল্লেখ করা হয়নি' শপথ-মঞ্চে সঞ্চালনার প্রশংসা শুনে 'আপ্লুত' মধুমন্তী
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টে খলিস্তানি পতাকা, চূড়ান্ত বিতর্ক! সতর্ক করে কী বললেন সঙ্গীতশিল্পী?
দিলজিতের কনসার্টে খলিস্তানি পতাকা, চূড়ান্ত বিতর্ক! সতর্ক করে কী বললেন সঙ্গীতশিল্পী?

ভিডিও

#sangesuman পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
#sangesuman পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget